শাসন বিভাগ বলতে কী বোঝায়?
উত্তর: যে বিভাগ রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে। সরকারের তিনটি বিভাগের মধ্যে শাসন বিভাগ অন্যতম। একে নির্বাহী বিভাগও বলা হয়। আইন বিভাগ প্রণীত আইন বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের প্রধান কাজ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সমন্বয়ে শাসন বিভাগ গঠিত হয়। প্রকৃতপক্ষে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সবাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
শাসন বিভাগ বলতে কী বোঝায়?
উত্তর