বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? বর্ণনা করো।
উত্তর: বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতি চারটি। এগুলো হলো- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 'জাতীয়তাবাদ' বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতির প্রথম ও প্রধান নীতি। সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি, ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ তাই এখানে বর্ণিত হয়েছে। 'ধর্মনিরপেক্ষতা' হলো কোনো ধর্মকে এককভাবে প্রাধান্য না দিয়ে সব ধর্মকে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। সমাজতন্ত্র বলতে বাংলাদেশের সংবিধানে একটি শোষণমুক্ত ও ন্যায়ানুগ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। এদেশে রাশিয়া কিংবা চীনের মতো সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি। এখানে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানে গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র বলতে এমন 'একটি শাসনব্যবস্থাকে এখানে বোঝানো হয়েছে, যেখানে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশ সংবিধানের ১১নং অনুচ্ছেদে এটির সবিস্তার বর্ণনা রয়েছে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? বর্ণনা করো।
উত্তর