একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?
উত্তর: কোনো রাষ্ট্রে যখন একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে এবং রাষ্ট্রের সব রাজনৈতিক কাজ একটি মাত্র রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। একদলীয় ব্যবস্থায় রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। এ ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যান্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। যেমন- হিটলার জার্মানিতে 'নাৎসি পার্টি' এবং মুসোলিনি ইতালিতে 'ফ্যাসিস্ট পার্টির' মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?
উত্তর