নেতৃত্ব কী?
উত্তর: নেতৃত্ব হলো ব্যক্তির সেই সব কাঙ্ক্ষিত গুণাবলি, যা সমাজের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করতে পারে। নেতৃত্ব মানুষের একটি সামাজিক গুণ। 'নেতৃত্ব' বলতে সাধারণত নেতার গুণাবলিকে বোঝায় । কিন্তু পৌরনীতিতে 'নেতৃত্ব' শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পৌরনীতিতে নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই গুণাবলি যা দ্বারা গোষ্ঠী বা সমাজের জনসাধারণকে প্রভাবিত করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধন করা যায়।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
নেতৃত্ব কী?
উত্তর