শেয়ারFacebookWhatsApp

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে 'ক' সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর: আধুনিক গণতন্ত্রে উদ্দীপকের সংগঠন অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক । গণতন্ত্র ও রাজনৈতিক দল পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলে অভিহিত করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে রাজনৈতিক দল সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠের শাসনের ধারণাকে বাস্তবে পরিণত করে । রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নির্বাচনের সময়ে দলীয় প্রার্থী মনোনয়ন, মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে। ক্ষমতাসীন দল নির্বাচনি প্রচারণার সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে যথাযথভাবে সরকার পরিচালনায় সচেষ্ট হয়, যা গণতন্ত্রকে সুসংহত করে। অপরদিকে, বিরোধী দল ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে অসংগতি পেলে গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্রকে ত্বরান্বিত করে । গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন জনগোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই নিজেদের দাবি সরকারের নিকট তুলে ধরে। এভাবে রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র । আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তিই হলো রাজনৈতিক দল । রাজনৈতিক দলগুলোই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে ৷

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে 'ক' সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো।

উদ্দীপক

শাহিন ও তুহিন একটি নামকরা গার্মেন্টসে চাকরি করে। শাহিন 'ক' নামের একটি সংগঠনের নেতা। এই সংগঠনটি জাতীয় সমস্যা নির্ধারণ করে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে। অন্যদিকে তুহিন তার গার্মেন্টসেরই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 'খ' সংগঠনের সদস্য, যার কাজ হচ্ছে পেশাগত স্বার্থ ও দাবী-দাওয়া আদায় করা।

উত্তর

বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে।

উত্তর

কোনো রাষ্ট্রে যখন একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে এবং রাষ্ট্রের সব রাজনৈতিক কাজ একটি মাত্র রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। একদলীয় ব্যবস্থায় রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। এ ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যান্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। যেমন- হিটলার জার্মানিতে 'নাৎসি পার্টি' এবং মুসোলিনি ইতালিতে 'ফ্যাসিস্ট পার্টির' মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' সংগঠনটি হলো রাজনৈতিক দল এবং 'খ' সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এ দুটি সংগঠনের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান। রাজনৈতিক দল বিভিন্ন জাতীয় সমস্যা চিহ্নিত করে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে চায়, যা 'ক' সংগঠনের ক্ষেত্রেও লক্ষ করা যায়। অপরদিকে পেশাগত স্বার্থ ও দাবি-দাওয়া আদায় করা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য, যা 'খ' সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ । রাজনৈতিক দল হলো একই মতাদর্শের ভিত্তিতে সংগঠিত জনগোষ্ঠী যাদের প্রধান লক্ষ্য হলো নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা লাভ ও দলীয় আদর্শের বাস্তবায়ন। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে সমভাবাপন্ন এমন জনগোষ্ঠীকে নির্দেশ করে যাদের মূল লক্ষ্য হলো নিজেদের স্বার্থ রক্ষা করা ৷ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। জাতীয় সমস্যা নির্ধারণ করে তা সমাধানের প্রশ্নে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে। অপরদিকে চাপসৃষ্টিকারী .গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না। তারা সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের অনুকূলে নিতে চেষ্টা করে। রাজনৈতিক দলের সামনে বৃহত্তর জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো নিজেদের স্বার্থ সংরক্ষণ। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন থাকে। এছাড়া সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা ক্ষুদ্র ও দুর্বল।

উত্তর

আধুনিক গণতন্ত্রে উদ্দীপকের সংগঠন অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক । গণতন্ত্র ও রাজনৈতিক দল পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলে অভিহিত করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে রাজনৈতিক দল সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠের শাসনের ধারণাকে বাস্তবে পরিণত করে । রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নির্বাচনের সময়ে দলীয় প্রার্থী মনোনয়ন, মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে। ক্ষমতাসীন দল নির্বাচনি প্রচারণার সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে যথাযথভাবে সরকার পরিচালনায় সচেষ্ট হয়, যা গণতন্ত্রকে সুসংহত করে। অপরদিকে, বিরোধী দল ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে অসংগতি পেলে গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্রকে ত্বরান্বিত করে । গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন জনগোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই নিজেদের দাবি সরকারের নিকট তুলে ধরে। এভাবে রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র । আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তিই হলো রাজনৈতিক দল । রাজনৈতিক দলগুলোই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে ৷
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।