শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত জাফরের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত জাফরের সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হলো নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও দেশ পরিচালনা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। রাজনৈতিক দলের সদস্যরা একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হন। দলের সদস্যদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও সমাজ বা জাতির সামগ্রিক কল্যাণে তারা ঐকমত্য পোষণ করেন। সরকার গঠন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন করে। জনসমর্থনের মাধ্যমে বিজয় অর্জন ও সরকার গঠন এবং পরবর্তীতে শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য । উদ্দীপকের জাফরের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে, যা রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। এ জন্য বলা যায়, উদ্দীপকের জাফরের সংগঠনটি হলো রাজনৈতিক দল।

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত জাফরের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জাফর ও জাহিদ একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুই আলাদা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাফরের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অন্যদিকে জাহিদের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে এবং তারা সরকারি সিদ্ধান্তসমূহকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে ৷

উত্তর

নেতৃত্ব হলো এমন একটি কৌশল, যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন।

উত্তর

নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার গঠন করে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দল অপরিহার্য। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসনব্যবস্থা। তবে আধুনিক রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিশাল হওয়ায় প্রত্যক্ষের পরিবর্তে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণ পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। আর প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে প্রধান ভূমিকা পালন করে রাজনৈতিক দল। উক্ত নির্বাচিত সরকারই জনগণের প্রতিনিধি হিসেবে দেশ পরিচালনা করে। এজন্য বলা হয় রাজনৈতিক দল গণতন্ত্রের অপরিহার্য ভিত্তি ৷

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জাফরের সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হলো নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও দেশ পরিচালনা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। রাজনৈতিক দলের সদস্যরা একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হন। দলের সদস্যদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও সমাজ বা জাতির সামগ্রিক কল্যাণে তারা ঐকমত্য পোষণ করেন। সরকার গঠন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন করে। জনসমর্থনের মাধ্যমে বিজয় অর্জন ও সরকার গঠন এবং পরবর্তীতে শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য । উদ্দীপকের জাফরের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে, যা রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। এ জন্য বলা যায়, উদ্দীপকের জাফরের সংগঠনটি হলো রাজনৈতিক দল।

উত্তর

নানাবিধ কার্যক্রমের মাধ্যমে উদ্দীপকে উল্লেখিত জাহিদের সংগঠনটি অর্থাৎ চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন নিশ্চিত করে বলে আমি মনে করি । চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। উদ্দীপকে উল্লেখিত জাহিদের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে এবং সরকারি সিদ্ধান্তসমূহকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীকেই নির্দেশ করে। এই চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকার ক্ষেত্রে দেখা যায়, চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি জনগণের স্বার্থ সংরক্ষণেও নিয়োজিত থাকে। তারা জনসাধারণের দাবিদাওয়াগুলো একত্রিত করে সরকারের নিকট তুলে ধরে। ফলে সরকার কর্তৃক পরিকল্পনা প্রণয়নে জনস্বার্থের প্রাধান্য নিশ্চিত হয় যা সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া চাপসৃষ্টিকারী গোষ্ঠী শাসন বিভাগের কার্যক্রমে যাতে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখে। ফলে শাসন বিভাগে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ হ্রাস পায় যা সুশাসনের জন্য অত্যাবশ্যক। পাশাপাশি চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর ফলে সুশাসনের পথ সুগম হয়। আবার উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো রাজনৈতিক দিক থেকে সমাজের বিভিন্ন পেশা ও বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের সমবেত এবং সংগঠিত করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এছাড়া চাপসৃষ্টিকারী গোষ্ঠী জাতীয় সংকট মোকাবিলা, সম্পদের সুষম বণ্টন, জনমত গঠন, নেতৃত্ব সৃষ্টি প্রভৃতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ ত্বরান্বিত করে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উল্লিখিত কার্যক্রমের মাধ্যমে চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।