উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের আলোচিত কোন সংগঠনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ে আলোচিত রাজনৈতিক দলের কথা বলা হয়েছে। রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়ে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে দেয়। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। বিভিন্ন সভা, মিছিল, মিটিং ও গণযোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দল এ কাজটি করে থাকে। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনায় বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম, শ্রেণি, পেশা ও বর্ণের মানুষকে একত্র করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের জনাব আশরাফ আমমেদও একটি নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে একটি সংগঠনের মনোনয়নে আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করেন। তার সংগঠনটি জনকল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। যা রাজনৈতিক দলের কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, রাজনৈতিক দলের প্রধান কাজ হলো নির্বাচনে অংশগ্রহণ করে জনকল্যাণ করা। সুতরাং বলা যায়, উদ্দীপকে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের আলোচিত কোন সংগঠনের কথা বলা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর