উদ্দীপকে বর্ণিত মি. লিউ-এর দেশ এবং বাংলাদেশের দল ব্যবস্থার পার্থক্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. লিউ-এর দেশ চীনে একদলীয় ব্যবস্থা এবং বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। চীন ও বাংলাদেশের দল ব্যবস্থার মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। মি. লিউ-এর দেশ চীনে একদলীয় শাসনব্যবস্থার অধীনে পরিচালিত হয়, সেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। অন্যদিকে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। অপরদিকে, চীনের দলব্যবস্থায় অন্যান্য রাজনৈতিক দলব্যবস্থা নেই বলে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। চীনের দল ব্যবস্থায় রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা সীমিত। সরকার বিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে, বাংলাদেশের বহুদলীয় ব্যবস্থায় গণমাধ্যম ও রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। চীনের একদলীয় ব্যবস্থায় ক্ষমতা একদলের হাতে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রিত থাকে। কিন্তু বাংলাদেশে বহুদলের উপস্থিতির কারণে ক্ষমতা বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য অবস্থায় থাকে। চীনের দলব্যবস্থায় বিরোধী দলের কার্যত কোনো ভূমিকা নেই। তবে বাংলাদেশে বিরোধী দল সংসদে ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চীনে একদলীয় ব্যবস্থার কারণে সেখানে একধরনের স্থিতিশীলতা লক্ষ করা যায়। অন্যদিকে বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা হওয়ার কারণে মাঝে মাঝে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত মি. লিউ-এর দেশ চীনের একদলীয় ব্যবস্থা ও বাংলাদেশের বহুদলীয় ব্যবস্থার মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. লিউ-এর দেশ এবং বাংলাদেশের দল ব্যবস্থার পার্থক্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর