"সংগঠনটির নেতার মধ্যে নেতৃত্বের গুণাবলির সন্নিবেশ ঘটেছে।"- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: "সংগঠনটির নেতার মধ্যে নেতৃত্বের গুণাবলির সন্নিবেশ ঘটেছে"- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। 'নেতৃত্ব' মূলত একটি সামাজিক গুণ যার অর্থ হলো নেতার গুণাবলি বা যোগ্যতা। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। নেতার ব্যক্তিত্ব ও গুণাবলির ওপর তার নেতৃত্ব নির্ভর করে। তাই একজন নেতার আবশ্যকীয় কিছু গুণাবলি থাকা প্রয়োজন। নেতাকে ব্যক্তিত্বের গুণে একক ও অনন্য ভাবমূর্তির অধিকারী হতে হয়। চরিত্রের মাধুর্য, নমনীয়তা, তেজস্বিতা প্রভৃতি গুণ নেতাকে ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ কখনো নেতা হতে পারে না।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
"সংগঠনটির নেতার মধ্যে নেতৃত্বের গুণাবলির সন্নিবেশ ঘটেছে।"- উক্তিটি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর