উদ্দীপকের আলোকে উল্লিখিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে আমার পাঠ্যবইয়ের রাজনৈতিক দল নামক সংগঠনের মিল আছে। রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে জনস্বার্থ বাস্তবায়নে কাজ করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলে আগ্রহী। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে জনগণের সমস্যা বাস্তবায়ন করা। উদ্দীপকে জনস্বার্থে কাজ করা, নির্বাচনে অংশগ্রহণ ও ক্ষমতা লাভের পর জনকল্যাণ সাধন ইত্যাদি শব্দগুচ্ছ পরিষ্কারভাবে রাজনৈতিক দলকেই ইঙ্গিত করে। রাজনৈতিক দলের সদস্যগণ কমবেশি একইরূপ আদর্শ ও নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে একত্রিত হয়। এটি নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। জনমতের দিকে লক্ষ রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং জয়লাভের চেষ্টা করে। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে। দলীয় নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায়। রাজনৈতিক দলে বিভিন্ন মত ও আদর্শের ব্যক্তিবর্গের সম্মিলন ঘটে এবং তারা পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে। রাজনৈতিক দল তাদের নীতি ও আদর্শ বাস্তবায়নে বদ্ধপরিকর। দলের কর্মসূচি বাস্তবায়নে এর নেতাকর্মীরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটির সাথে রাজনৈতিক দলের মিল আছে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উল্লিখিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর