শেয়ারFacebookWhatsApp

সুশাসন প্রতিষ্ঠায় জনাব সেলিমের সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের জনাব সেলিম অপর একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হয়ে গোষ্ঠী স্বার্থ আদায়ে সচেষ্ট থাকা। এ থেকে সহজেই অনুমেয় যে জনাব সেলিম একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য। সুশাসন প্রতিষ্ঠায় একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজস্ব স্বার্থ কিংবা জনস্বার্থ রক্ষার্থে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা সরকারের নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের প্রতিনিধিত্বকারী এই গোষ্ঠীগুলো গণতন্ত্র ও সুশাসনের বিকাশে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী একদিকে যেমন জনগণের স্বার্থ ও দাবি সরকারে পৗঁছে দেয়, অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনার মাধ্যমে শাসকদের দায়িত্বশীল হতে বাধ্য করে। তারা সরকারের নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত প্রদান করে জনঅংশগ্রহণ বৃদ্ধি করে, ফলে আইন হয় গণমুখী। এছাড়া শাসন বিভাগের কর্মকাণ্ডে নজর রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের যেকোনো স্বৈরাচারী প্রবণতা রোধে গণআন্দোলনের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা পালন করে, যা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যাতে করে অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে পৌঁছায়। তারা দুর্যোগে সক্রিয় থাকে, জনমত গঠনে সাহায্য করে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হয়। এসব কর্মপরিধির মাধ্যমে তারা কেবল জনগণের স্বার্থই রক্ষা করে না, বরং একটি জবাবদিহিমূলক ও জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক শক্তিতে পরিণত হয়। সুতরাং বলা যায়, জনগণের প্রতিনিধিত্বকারী ও রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাবশালী এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

সুশাসন প্রতিষ্ঠায় জনাব সেলিমের সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব আসাদ এমন একটি সংগঠনের সদস্য, যার উদ্দেশ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। তিনি জাতীয় ও স্থানীয় নির্বাচনে উক্ত সংগঠনের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। অপরদিকে, জনাব সেলিম অপর একটি সংগঠনের সদস্য, যার উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হয়ে গোষ্ঠী স্বার্থ আদায়ে সচেষ্ট থাকা।

Rajshahi · 2025

উত্তর

তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৫ এপ্রিল পাস হয়।

উত্তর

বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানবাধিকার কোনো দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের।

উত্তর

জনাব আসাদ একটি রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগণের সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং জনকল্যাণ সাধন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। উদ্দীপকে জনাব আসাদ এমন একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। তিনি জাতীয় ও স্থানীয় নির্বাচনে উক্ত সংগঠনের 'প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই অনুমান করা যায়, জনাব আসাদ একটি রাজনৈতিক দলের সদস্য। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা। আর সে লক্ষ্যেই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করে থাকে।

উত্তর

উদ্দীপকের জনাব সেলিম অপর একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হয়ে গোষ্ঠী স্বার্থ আদায়ে সচেষ্ট থাকা। এ থেকে সহজেই অনুমেয় যে জনাব সেলিম একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য। সুশাসন প্রতিষ্ঠায় একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজস্ব স্বার্থ কিংবা জনস্বার্থ রক্ষার্থে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা সরকারের নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের প্রতিনিধিত্বকারী এই গোষ্ঠীগুলো গণতন্ত্র ও সুশাসনের বিকাশে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী একদিকে যেমন জনগণের স্বার্থ ও দাবি সরকারে পৗঁছে দেয়, অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনার মাধ্যমে শাসকদের দায়িত্বশীল হতে বাধ্য করে। তারা সরকারের নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত প্রদান করে জনঅংশগ্রহণ বৃদ্ধি করে, ফলে আইন হয় গণমুখী। এছাড়া শাসন বিভাগের কর্মকাণ্ডে নজর রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের যেকোনো স্বৈরাচারী প্রবণতা রোধে গণআন্দোলনের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা পালন করে, যা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যাতে করে অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে পৌঁছায়। তারা দুর্যোগে সক্রিয় থাকে, জনমত গঠনে সাহায্য করে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হয়। এসব কর্মপরিধির মাধ্যমে তারা কেবল জনগণের স্বার্থই রক্ষা করে না, বরং একটি জবাবদিহিমূলক ও জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক শক্তিতে পরিণত হয়। সুতরাং বলা যায়, জনগণের প্রতিনিধিত্বকারী ও রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাবশালী এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।