শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সংগঠনের কার্যাবলি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনেতিক দল একটি রাষ্ট্রে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল কেবলমাত্র ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং রাষ্ট্র পরিচালনা, জনমত গঠন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে কার্যকর ভূমিকা পালন করে। রাজনৈতিক দলের নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়। রাফাত সাহেবের সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ও জনমত তৈরির মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছে, তা একটি সক্রিয় রাজনৈতিক দলের মূল কার্যাবলির প্রতিফলন। রাজনৈতিক দল, - নির্বাচনের পূর্বে প্রার্থী মনোনয়ন, নীতি ও কর্মসূচি নির্ধারণ, প্রচারণা পরিচালনা এবং ভোটারদের সচেতন করার দায়িত্ব পালন করে। তারা জাতীয় সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ধারণ করে এবং সমস্যাগুলোর সমাধানে দলীয় দর্শনের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে জনসমর্থন অর্জনের চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড জনমত গঠনের পাশাপাশি রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায় এবং স্বৈরাচার প্রতিরোধে ভূমিকা রাখে। জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক দল সরকার পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে। এভাবে রাজনৈতিক দলের কার্যাবলি রাষ্ট্র পরিচালনার ধারাকে গণমুখী ও স্থিতিশীল করে তোলে, যা গণতন্ত্রকে সুসংহত করে। তাই রাফাত সাহেবের সংগঠনের কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক দলের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ কার্যাবলির অন্তর্গত।

HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সংগঠনের কার্যাবলি ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাফাত সাহেব একটি সংগঠনের সদস্য। ব্যক্তিত্ব, বক্তৃতা ও বুদ্ধিমত্তার মতো গুণের কারণে খুব অল্প সময়ের মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন এবং সংগঠনের সদস্যরা তার অন্তর্ভুক্ত। তার সংগঠনটি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে জনমত সৃষ্টির চেষ্টা করছে।

Mymensingh · 2025

উত্তর

দল বা দলগুলো নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করতে পারেনি এবং সরকারের কোনো কার্যক্রম ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয় তাকে বিরোধী দল বলে।

উত্তর

তথ্য অধিকার বলতে রাষ্ট্রকর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস - পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনেতিক দল একটি রাষ্ট্রে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল কেবলমাত্র ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং রাষ্ট্র পরিচালনা, জনমত গঠন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে কার্যকর ভূমিকা পালন করে। রাজনৈতিক দলের নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়। রাফাত সাহেবের সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ও জনমত তৈরির মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছে, তা একটি সক্রিয় রাজনৈতিক দলের মূল কার্যাবলির প্রতিফলন। রাজনৈতিক দল, - নির্বাচনের পূর্বে প্রার্থী মনোনয়ন, নীতি ও কর্মসূচি নির্ধারণ, প্রচারণা পরিচালনা এবং ভোটারদের সচেতন করার দায়িত্ব পালন করে। তারা জাতীয় সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ধারণ করে এবং সমস্যাগুলোর সমাধানে দলীয় দর্শনের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে জনসমর্থন অর্জনের চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড জনমত গঠনের পাশাপাশি রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায় এবং স্বৈরাচার প্রতিরোধে ভূমিকা রাখে। জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক দল সরকার পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে। এভাবে রাজনৈতিক দলের কার্যাবলি রাষ্ট্র পরিচালনার ধারাকে গণমুখী ও স্থিতিশীল করে তোলে, যা গণতন্ত্রকে সুসংহত করে। তাই রাফাত সাহেবের সংগঠনের কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক দলের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ কার্যাবলির অন্তর্গত।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় জনাব রাফাতের গুণাবলির ভূমিকা অনস্বীকার্য। সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ, নৈতিক ও জনআস্থাভাজন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নেতার বক্তৃতা, চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব যদি জনসাধারণকে প্রভাবিত করতে পারে এবং তাদের আস্থা অর্জনে সক্ষম হয়, তবে তিনি সুশাসনের পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন। এই গুণাবলি নেতৃত্বকে জনকল্যাণে নিয়োজিত রাখে। উদ্দীপকের রাফাত সাহেব তাঁর বুদ্ধিমত্তা, বক্তৃতা ও ব্যক্তিত্ব দিয়ে সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এই গুণাবলি নেতৃত্বের জন্য অপরিহার্য। কারণ, জনপ্রিয়তা, আস্থাভাজনতা ও নেতৃত্বের প্রতি নিষ্ঠা- এই তিনটি উপাদান নেতৃত্বের বৈধতা অর্জনে সহায়ক হয়। যখন একজন নেতা জনগণের আস্থাভাজন হন, তখন তিনি তাদের মতামত, চাহিদা ও কল্যাণকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, যা সুশাসনের মূল উপাদান। যদি রাফাত সাহেব তার গুণাবলি ব্যবহার করে স্বজনপ্রীতি, চাটুকারিতা বা স্বার্থপরতা থেকে বিরত থেকে দায়িত্ব পালন করেন, তাহলে তিনি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি নেতৃত্বের সদিচ্ছা থাকলে আইনের শাসন, মানবাধিকার রক্ষা ও বিকেন্দ্রীকরণ সম্ভব হয়, যা একটি রাষ্ট্র বা সংগঠনের সুপরিচালনার জন্য অপরিহার্য। রাফাত সাহেবের মতো গুণী নেতার নেতৃত্বে একটি সংগঠন সুশাসনের মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। সুতরাং বলা যায়, সুসংহত নেতৃত্ব এবং নৈতিকতা সম্পন্ন গুণাবলিই একটি সংগঠন বা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি। জনাব রাফাত সে ধরনের নেতৃত্ব প্রদানে সক্ষম বলে মনে হয়।
HSCCivics 1st PaperChapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীম সাহেব একজন আইনজীবী। তিনি এমন একটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত যার সদস্যদের ব্যক্তিগত স্বার্থ আলাদা। তার ব্যবসায়ী বন্ধু এমন একটি সংগঠনের সাথে যুক্ত যার সকল সদস্যের ব্যক্তিগত স্বার্থ একই।

Barisal · 2017

ক
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ
শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

রাজনৈতিক দল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উমং পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। একদিন তিনি শহর থেকে গ্রামে যাওয়ার পর এলাকার লোকজন তাকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানালেন। এরপর উমং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানিয়ে ব্যর্থ হলেন। তারপর তিনি দাবি আদায়ের জন্য এমন একটি সংগঠনে যোগদান করেন, যেটি জনগণের সমস্যা সমাধানের জন্য বৈধ উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

Jessore · 2017

ক
জনমত কী?
খ
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঘ
'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনমত কী?

জনমত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত ২টি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তাঁর এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সবসময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
ঘ
"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির নাম কী কী? উভয় প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্শামীম সাহেব যে সংগঠনের সাথে যুক্ত তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।রাজনৈতিক দল বলতে কী বোঝায়?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?'সুশাসন প্রতিষ্ঠার জন্য উমং এর মতো যোগ্য ব্যক্তির ভূমিকা অপরিসীম'- উক্তিটি বিশ্লউদ্দীপকে বর্ণিত উমং এর সংগঠনের স্বরূপ ব্যাখ্যা করো।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?জনমত কী?"জনাব 'ক' এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?নেতৃত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রশ্ন পাওয়া যায়নি | Prosthuti