উপদল বলতে কী বোঝায়?
উত্তর: দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল বলে । উপদল বলতে বোঝায় এমন কিছু ব্যক্তির সমষ্টি যাদের কোনো স্থায়ী সংগঠন নেই। তাদের শুধু থাকে কিছু সংকীর্ণ স্বার্থ। আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় আঞ্চলিক উপদল। সাম্প্রদায়িক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় সাম্প্রদায়িক উপদল। উপদলের কোনো মহৎ লক্ষ্য থাকে না, থাকে না কোনো স্থায়ী সংগঠন। তবে এও দেখা যায়, দীর্ঘকালীন পরিসরে স্থায়ী সংগঠন গড়ে কোনো কোনো উপদল রাজনৈতিক দলে রূপান্তরিত হয়।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উপদল বলতে কী বোঝায়?
উত্তর