'Y [গণিত] দেশের দলব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক- ব্যাখ্যা কর।
উত্তর: 'Y [গণিত] দেশের দলব্যবস্থা তথা বহুদলীয় দল ব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক- প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। গণতন্ত্র বলতে সাধারণত জনগণের শাসনব্যবস্থাকে বোঝায়। আধুনিক গণতন্ত্র বলতে পরোক্ষ ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে বোঝায়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে শাসনকার্যে অংশগ্রহণ করে। প্রতিনিধিত্বমূলক-গণতন্ত্রের মূলভিত্তিই হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র অচল। একদলীয় ব্যবস্থায় গণতন্ত্র কোনো স্থান পায় না। সেখানে স্বৈরাচারিতা স্থান পায়। বহুদলীয় বা দ্বিপক্ষীয় ব্যবস্থায় জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। একাধিক রাজনৈতিক দল ছাড়া নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে প্রতিনিধি বাছাই করা অসম্ভব। প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমেই গণতন্ত্রের ভিত রচিত হয়। উদ্দীপকে 'Y [গণিত] দেশে ভিন্ন ভিন্ন মতাদর্শের দলব্যবস্থা বিদ্যমান থাকায় নির্দিষ্ট সময় পর জনগণ তাদের পছন্দের দলকে ক্ষমতাসীন করতে পারে, যা একদলীয় ব্যবস্থায় সম্ভবপর ছিল না। সুতরাং বলা যায়, 'Y [গণিত] দেশের দলব্যবস্থা তথা বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
'Y দেশের দলব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর