সুশাসন প্রতিষ্ঠায় উক্ত নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক'-এর নেতৃত্বে সম্মোহনী নেতৃত্বের প্রতিফলন পাওয়া যায়। সুশাসন প্রতিষ্ঠায় এ জাতীয় নেতৃত্বের ভূমিকা অপরিসীম। নেতৃত্ব সুশাসনের বাহন। আর সম্মোহনী নেতৃত্ব হলো নেতার সেই জাদুকরী গুণ যার মাধ্যমে তিনি জনগণকে আবেগে আপ্লুত করতে পারেন। ফলে সহজেই তার অনুসারীদের প্রভাবিত করতে পারেন। অপরদিকে, সুশাসন প্রতিষ্ঠায় জনগণকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় এবং বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। সম্মোহনী নেতৃত্বের "গুণে একজন নেতা খুব সহজেই জনগণকে সেসব কাজে উদ্বুদ্ধ করতে পারেন। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রে যেসব মহান নেতার আবির্ভাব ঘটেছে, তাদের সম্মোহনী নেতৃত্বই সেসব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন ব্যক্তি ক্ষমতায় বসে প্রথমেই সুশাসনের অন্তরায়সমূহ চিহ্নিত করেন এবং ধীরে ধীরে স্থিতিশীলতার সাথে সেসব অন্তরায় দূর করার পদক্ষেপ গ্রহণ করেন। তাই সুশাসনের জন্য জনগণের অংশগ্রহণ আর নেতার গুণ অতি আবশ্যক। আর উদ্দীপকে আলোচিত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্বই হচ্ছে সেই গুণ, যা সেই নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে। ফলে এ ধরনের গুণাবলি সুন্দর সমাজ ও সুশাসিত রাষ্ট্র গঠনে সহায়তা করে। তাই সুশাসন ও সম্মোহনী নেতৃত্ব পরস্পর সম্পূরক ও পরিপূরক। অতএব, সুশাসনে সম্মোহনী নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় উক্ত নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর