উদ্দীপকের প্রিন্স- এর সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রিন্স- এর সাথে পঠিত চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বিষয়ের মিল রয়েছে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ। উদ্দীপকের 'প্রিন্স' একটি নামকরা ক্রিকেট ক্লাব। এর পরিচালনা পরিষদ ১৭জন সদস্য নিয়ে গঠিত। যারা খেলোয়াড়দের উন্নয়নের জন্য সরকারের সাথে দেনদরবার করে। তাদের উদ্দেশ্য ও কর্মকাণ্ড চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অনুরূপ। এজন্য বলা যায়, 'প্রিন্স' একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকের প্রিন্স- এর সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর