উদ্দীপকে 'ঘ' কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সম্মোহনী নেতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কোনো নেতা তার নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব (Charismatic Leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। সম্মোহনী নেতৃত্বের অধিকারী নেতার চারিত্রিক দৃঢ়তা ও সাহসিকতার জন্য জনগণ তার প্রতি মুগ্ধ হয় এবং অন্ধভাবে বিশ্বাস করে। সম্মোহনী নেতার বক্তব্য বা কথা তার অনুসারীদেরকে যেকোনো দুঃসাধ্য কাজ করতেও উদ্বুদ্ধ করে। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং জুনিয়র, আহমদ সুকর্ন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে বলা হয়েছে, জনপ্রিয় নেতা জনাব 'ঘ' জনগণকে সহজেই প্রভাবিত করতে পারেন। তার ব্যক্তিত্ব ও বক্তব্য জনগণকে উজ্জীবিত করে। চারিত্রিক দৃঢ়তা ও সাহসিকতার জন্য জনগণ তার প্রতি মুগ্ধ থাকে এবং অন্ধভাবে বিশ্বাসও করে। পূর্বোক্ত আলোচনার আলোকে বলা যায়, জনাব 'ঘ' সম্মোহনী নেতৃত্বের অধিকারী।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে 'ঘ' কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর