উদ্দীপকে বর্ণিত প্রিন্স ও 'ঘ' সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পঠিত ধারণা দুটির বৈসাদৃশ্য দেখাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'প্রিন্স' ও 'ঘ' সংগঠনের সাথে যথাক্রমে চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মিল রয়েছে। রাজনৈতিক দল হচ্ছে কতকগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত জনসমষ্টি, যা নিজস্ব আদর্শ ও কর্মসূচির প্রতি জনসমর্থন তৈরির মাধ্যমে সরকার গঠনে সচেষ্ট থাকে। উদ্দীপকের জনাব 'ছ' যে সংগঠনের সভাপতি সেটি আগামীতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। অর্থাৎ জনাব 'ঘ' একটি রাজনৈতিক দলের সভাপতি। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে নানাবিধ বৈসাদৃশ্য বিদ্যমান। রাজনৈতিক দল বলতে এমন এক সংগঠিত জনসমষ্টিকে বোঝায় যারা কিছু নীতিমালার ভিত্তিতে একত্রিত হয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা দখলের চেষ্টা করে। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী এমন একটি জনসমষ্টি যার সদস্যরা সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ, ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের থাকে না। বরং তাদের উদ্দেশ্য হলো গোষ্ঠীর স্বার্থোদ্ধার। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উভয়ের মধ্যে উৎপত্তি, লক্ষ্য বা উদ্দেশ্য এবং কর্মসূচির মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। আবার রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী তা করে না। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী দুটি আলাদা সংগঠন। তাই সংগঠন দুটির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রিন্স ও 'ঘ' সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পঠিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর