উদ্দীপকে বর্ণিত রহিম ও করিমের সংগঠন দুটির পার্থক্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রহিম এর সংগঠন দ্বারা রাজনৈতিক দল এবং করিমের সংগঠন দ্বারা চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে বোঝানো হয়েছে । নিচে পাঠ্য বইয়ের আলোকে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করা হলো - ১. রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থকে সংরক্ষণ এবং সমগ্র জনসাধারণের কল্যাণ সাধন।অন্যদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হলো গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ। ২.রাজনৈতিক দল কোন বিষয় সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সিদ্ধান্ত গ্রহণের জন্য আলাপ-আলোচনার প্রয়োজন হয়। অন্যদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর যেকোনো বিষয়ে সহজে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ৩.রাজনৈতিক দল সুনির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে গড়ে ওঠে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোন বিশেষ মতাদর্শের ভিত্তিতে সৃষ্টি হয় না। ৪. সকল সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায়, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব নাও থাকতে পারে। ৫. রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। উপরিক্ত বিষয়বস্তুর কারণে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রহিম ও করিমের সংগঠন দুটির পার্থক্য বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর