বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? বর্ণনা কর।
উত্তর: বাংলাদেশ সংবিধানের মূলনীতি ৪টি। যথা- ১. জাতীয়তাবাদ, ২. সমাজতন্ত্র, ৩. গণতন্ত্র ও ৪. ধর্মনিরপেক্ষতা। সংবিধানে জাতীয়তাবাদ সন্নিবেশন করে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য সমুন্নত করে পৃথিবীর অন্যান্য জাতি থেকে বাঙালি জাতিসত্তাকে স্বাতন্ত্র মহিমায় উদ্ভাসিত করেছে। সমাজতন্ত্র সংবিধানের অন্যতম মূলনীতি। এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষে মানুষে সমতা আনার চেতনা ধারণ করা হয়েছে। গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের সংবিধানকে বিশ্বমানের সংবিধানে রূপ দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতার মাধ্যমে মূলত ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই মূলমন্ত্র সংবিধানে উজ্জীবিত হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 6 : রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন · সৃজনশীল
বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? বর্ণনা কর।
উত্তর