উদ্দীপকের আলোকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্ভূত সমস্যাগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রপ্তানি বাণিজ্যের পণ্যের মান,সঠিক সময়ে পণ্য জাহাজীকরণ ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সমস্যা সম্পর্কে বলা হয়েছে। দেশের রপ্তানি পরিমাণ বৃদ্ধি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই বাংলাদেশ সরকারের রপ্তানি নীতির মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ কিছু সমস্যা পরিলক্ষিত হয়। যেমন :- ১. পণ্যের মান :- বাংলাদেশে যে পরিমাণ রপ্তানিকৃত পণ্য উৎপাদন হয়, তার পরিমাণ এবং মান খুবই কম। কারণ দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের অভাবে উন্নত মানসম্পন্ন পণ্যের উৎপাদন তেমনভাবে হচ্ছেন। ২.অন্য জাহাজীকরণে সমস্যা :- অধিকাংশ সময় লক্ষ্য করা যায়, অদক্ষ ও অনভিজ্ঞ শ্রমিকের কারণে সঠিক সময়ে পণ্যের সরবরাহ ব্যাহত হয়। ফলে জাহাজীকরণে সমস্যা হয়। এজন্য সময় অর্ডার বাতিল হয়ে যায় । ৩. যোগাযোগ ব্যবস্থা :- উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় দেশের অনেক রপ্তানিকৃত প্রতিষ্ঠান বিদেশের বাজারে তেমনভাবে পণ্য রপ্তানি করার সুযোগ পায় না। ৪. রপ্তানি ঋণের অপর্যাপ্ততা :- রপ্তানি ঋণের অপর্যাপ্ততার কারণে রপ্তানিকৃত প্রতিষ্ঠানগুলো চাহিদামত সে পরিমাণ পণ্য উৎপাদন ও তার রপ্তানি করতে পারছে না। ৫. বাণিজ্য চুক্তি সম্পাদনে ঘাটতি :- রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদনের যথেষ্ট ঘাটতি রয়েছে। ফলে রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটছে না। ৬.বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি :- বিদ্যুৎ ও গ্যাসের মূল্য অধিক হওয়ায় রপ্তানিকৃত প্রতিষ্ঠানগুলো অধিক পরিমাণ পণ্য উৎপন্ন করতে পারছে না। সুতরাং দেখা যায়, উপরোক্ত সমস্যাগুলোই বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ব্যাঘাত ঘটাচ্ছে।
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্ভূত সমস্যাগুলো বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
