উদ্দীপক অনুযায়ী, রফিকের দেশটির আমদানি ও রপ্তানি দ্রব্যসমূহের প্রকৃতি নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে জনাব রফিকের দেশে আন্তর্জাতিক বাণিজ্যের প্রকৃতি প্রকাশ পেয়েছে। দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাই আন্তর্জাতিক বাণিজ্য বলে। এ প্রক্রিয়াই একটি দেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বৈধ প্রক্রিয়ায় বাণিজ্য সংগঠিত হয়। বাংলাদেশ বিভিন্ন ধরনের দ্রব্য আমদানি ও রপ্তানি করে থাকে। যেমন- আমদানি দ্রব্যগুলোর মধ্যে প্রাথমিক দ্রব্য, শিল্পজাত দ্রব্য ও মূলধনী দ্রব্যসহ কিছু অন্যান্য দ্রব্য রয়েছে। আবার রপ্তানি দ্রব্যগুলোর মধ্যে রয়েছে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি দ্রব্য। উদ্দীপকে জনাব রফিকের দেশে দুই দশক আছে পাট, তুলা, সুতা, চা ও চামড়া রপ্তানি করতো। যেগুলোকে প্রচলিত রপ্তানি পণ্য বলা হয়। আর চাল, ডাল, তেলজীব, মোটর গাড়ি ও মেশিনারিজ দ্রব্য আমদানি করত। এখানে চাল, ডাল ও তেলবীজ প্রাথমিক দ্রব্য এবং মোটর গাড়ি ও মেশিনারিজ হলো অন্যান্য পণ্য সামগ্রী। কিন্তু তার দেশে বর্তমানে তৈরি পোশাক, হিমায়িত মাছ, শাকসবজি, রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এসব রপ্তানিকৃত দ্রব্যগুলোকে অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের রফিকের দেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যের গতি-প্রকৃতি প্রকাশ পেয়েছে'।
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, রফিকের দেশটির আমদানি ও রপ্তানি দ্রব্যসমূহের প্রকৃত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
