বিশ্বায়নের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন খাত কিভাবে প্রভাবিত হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিশ্বায়নের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন খাত অত্যন্ত প্রভাবিত হচ্ছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা অধিক জনগণের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝায়। বিশ্বায়নের ফলে সমগ্র বিশ্ববাসী একটি যোগাযোগের মাধ্যমে সম্পর্ক সুদৃঢ় করেছে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের বিপুল প্রসার ঘটেছে। যেমন বাংলাদেশে প্রচুর পাট জন্মায় যেগুলো বাংলাদেশের চাহিদার তুলনায় অনেক বেশি। বিশ্বায়নের ফলে বাংলাদেশ খুব সহজেই এই পাটজাতপন্য বা কাঁচা পাট রপ্তানি করতে পারছে। এর ফলে বাংলাদেশে আয়ের পাশাপাশি নিয়ে এই যে চাহিদা পূরনের পর অপ্রয়োজনীয় পণ্যগুলো ন্যায্য মূল্যে বিদেশে বিক্রি করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যার ফলে দেশের অর্থনীতি এবং রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। কিন্তু বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশে অনেক বিরূপ প্রভাব পড়ছে। কেননা যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ডলারে কোন একটি দ্রব্যের চাহিদা মেটানো যায় উন্নয়নশীল দেশগুলোতে তার কয়েক গুণ কম ডলারেই তা মিটানো যায়। যার ফলে একটি বৈষম্য সৃষ্টি হয়। উৎপাদন খাতে ও এর বিরূপ প্রভাব পড়ছে। যেহেতু উন্নত দেশগুলো নিজেদের দেশদের তুলনায় উন্নয়নশীল দেশে খুব সহজে অল্প খরচে পণ্য উৎপাদন করতে পারছে যার কারণে তারা উন্নয়নশীল দেশগুলোতে এসে কারখানাগুলোও তো তৈরি করছে এবং উৎপাদন করছে। যার ফলে এই উৎপাদনের খাতে এর অত্যাধিক চাপের কারণে এর উন্নয়নশীল দেশটিতে বিভিন্ন ধরনের সামাজিক পরিবেশগত এবং অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই বলা যায়, বিশ্বায়নের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন খাতে বিরূপ প্রভাব পড়ছে।
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · সৃজনশীল
বিশ্বায়নের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন খাত কিভাব…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
