উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপসমূহ রপ্তানি বাণিজ্যের গতিধারা চলমান রাখার ক্ষেত্রে কীরূপ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ রপ্তানি বাণিজ্যের গতিধারা চলমান রাখতে ইতিবাচক ভূমিকা পালন করছে। যে প্রক্রিয়ায় একটি দেশ অন্য দেশে পণ্য ও সেবা বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলে। অতীতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য পাট, চা, চামড়া প্রভৃতি মুষ্টিমেয় কাঁচামালের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সম্প্রতি এদেশের রপ্তানি পণ্যের সংখ্যা ও পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তৈরি পোশাক বাংলাদেশের সবচেয়ে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। উদ্দীপকে করোনা ভাইরাসে পৃথিবীর সব দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পখাতসমূহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সময়োপযোগী ও সঠিক পদক্ষেপের ফলে বাংলাদেশের শিল্পখাত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের সমস্যা হয়নি। সরকার রপ্তানি বাণিজ্যের গতিধারা চলমান রাখতে রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর হতে আবগারি শুল্ক প্রত্যাহার করেছে। আমদানির পদ্ধতি পূর্বাপেক্ষা অনেক উদার ও সহজ করেছে। রপ্তানি দ্রব্যের আয়ের ওপর সরকার আয়কর রিবেটের সুবিধা প্রদান করেছে। এছাড়াও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এসব শিল্পে বিদ্যুৎ ও জ্বালানি নিয়মিত সরবরাহ করেছে। তাই বলা যায়, বিশ্ব মহামারির এ সময়ে সরকারের উক্ত পদক্ষেপ রপ্তানি বাণিজ্যের গতিধারা চলমান রাখতে ভূমিকা পালন করেছে।
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপসমূহ রপ্তানি বাণিজ্যের গতিধারা চলমান রাখার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
