শেয়ারFacebookWhatsApp

শপিং মলে মতিনের দেশের পণ্য কম হওয়ার কারণ কী তা ব্যাখ্যা করো।

উত্তর: মালয়েশিয়ার শপিং মলে মি. মতিনের দেশের পণ্য সামগ্রী কম হওয়া কারণ নিম্নমান, পরিবহন সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি। একটি, দেশ অন্য দেশে যে প্রক্রিয়ায় পণ্য ও সেবাসামগ্রী বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্য বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এগুলোর মধ্যে পণ্যের গুণগতমান, পরিবহন ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি উল্লেখযোগ্য। মি. মতিন লক্ষ করে, শপিং মলে অন্যান্য শিল্পোন্নত দেশের পণ্য সামগ্রীর তুলনায় তার নিজ দেশের পণ্য সামগ্রীর পরিমাণ অনেক কম। বাংলাদেশ অল্প কয়েকটি প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানি করে। এসবের অধিকাংশ রপ্তানি পণ্য আবার নিম্নমানের। নিম্নমানের কাঁচামাল, অদক্ষ শ্রমিক, পুরাতন প্রযুক্তি, বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি কারণে এখানকার কলকারখানায় উৎপাদিত পণ্য নিম্নমানের হয়। তাছাড়া রপ্তানিযোগ্য পণ্য যথাযথভাবে সংরক্ষণ ও গুদামজাতকরণের অভাবেও তার মানের অভাব ঘটে। এসব পণ্য বিদেশের বাজারে অন্যান্য দেশের উন্নতমানের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না এবং ক্রেতা হারায়। ওপরে উল্লিখিত বিভিন্ন সমস্যার কারণেই বিদেশের বাজারে এদেশের পণ্যের পরিমাণ লক্ষণীয়ভাবে কম হয়ে থাকে।

HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · সৃজনশীল

শপিং মলে মতিনের দেশের পণ্য কম হওয়ার কারণ কী তা ব্যাখ্যা করো।

উদ্দীপক

মি. মতিন কুমিল্লা জেলার একজন বৈদ্যুতিক মিস্ত্রি। সে কাজের সন্ধানে মালয়েশিয়ায় যায়। একদিন সে একটি শপিং মলে প্রাণ আচার, বি.ডি চানাচুর ও RFL এর পণ্যসামগ্রী দেখে আনন্দ অনুভব করে, কিন্তু তা সামান্য মাত্র। শপিং মলের অন্যান্য দ্রব্যসামগ্রী চীন, জাপান, আমেরিকা ও ইংল্যান্ডের। দোকানদার মতিনকে বলেন যে, তোমার দেশের উৎপাদিত পণ্যের মান নিম্ন, পরিবহন সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমরা কম পণ্য আমদানি করি।

Rajshahi · 2021

উত্তর

দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে।

উত্তর

বৈদেশিক সাহায্য গ্রহীতা দেশ নিজ দেশের উন্নয়নের জন্য স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে না। কারণ দাতা দেশ সাহায্য গ্রহীতা দেশের জন্য এরূপ পরিকল্পনা তৈরি করে যাতে দাতা দেশের অর্থনৈতিক স্বার্থ হাসিল হয়। অর্থাৎ বৈদেশিক সাহায্য প্রদানের সময় দাতা দেশ বা সংস্থাসমূহ বিভিন্ন ধরনের কঠিন শর্ত আরোপ করে থাকে। আর এসব শর্ত সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গলজনক হয় না। আর এর ফলে একটি দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে না। এভাবে বৈদেশিক সাহায্য একটি দেশকে পরনির্ভরশীল করে তোলে।

উত্তর

মালয়েশিয়ার শপিং মলে মি. মতিনের দেশের পণ্য সামগ্রী কম হওয়া কারণ নিম্নমান, পরিবহন সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি। একটি, দেশ অন্য দেশে যে প্রক্রিয়ায় পণ্য ও সেবাসামগ্রী বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্য বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এগুলোর মধ্যে পণ্যের গুণগতমান, পরিবহন ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি উল্লেখযোগ্য। মি. মতিন লক্ষ করে, শপিং মলে অন্যান্য শিল্পোন্নত দেশের পণ্য সামগ্রীর তুলনায় তার নিজ দেশের পণ্য সামগ্রীর পরিমাণ অনেক কম। বাংলাদেশ অল্প কয়েকটি প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানি করে। এসবের অধিকাংশ রপ্তানি পণ্য আবার নিম্নমানের। নিম্নমানের কাঁচামাল, অদক্ষ শ্রমিক, পুরাতন প্রযুক্তি, বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি কারণে এখানকার কলকারখানায় উৎপাদিত পণ্য নিম্নমানের হয়। তাছাড়া রপ্তানিযোগ্য পণ্য যথাযথভাবে সংরক্ষণ ও গুদামজাতকরণের অভাবেও তার মানের অভাব ঘটে। এসব পণ্য বিদেশের বাজারে অন্যান্য দেশের উন্নতমানের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না এবং ক্রেতা হারায়। ওপরে উল্লিখিত বিভিন্ন সমস্যার কারণেই বিদেশের বাজারে এদেশের পণ্যের পরিমাণ লক্ষণীয়ভাবে কম হয়ে থাকে।

উত্তর

বিদেশের বাজারে মতিনের দেশের পণ্য বেশি পরিমাণে প্রেরণ করতে হলে পণ্যের মানোন্নয়ন, যৌক্তিক মূল্য নির্ধারণ, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করা প্রয়োজন। একটি দেশ অন্য দেশে যে প্রক্রিয়ায় পণ্য ও সেবা সামগ্রী বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্যের পরমিাণ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এগুলোর মধ্যে পণ্যের গুণগতমান, পরিবহন খরচ, রাজনৈতিক ব্যবস্থা ইত্যাদি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ নির্ধারকগুলো ঠিক থাকলে রপ্তানি বাণিজ্যের পরিমাণও বাড়ে। উদ্দীপকের মি. মতিনের দেশের রপ্তানি পণ্যের অধিকাংশের গুণগতমান সন্তোষজনক নয়। সুতরাং, রপ্তানি পণ্যের পরিমাণ বাড়াতে হলে দক্ষ শ্রমিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রপ্তানি পণ্যের উৎকর্ষ বৃদ্ধি করতে হবে। রপ্তানি পণ্যের দাম কম রাখার জন্য রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় হ্রাস করতে হবে। এ উদ্দেশ্যে রপ্তানিমুখী শিল্পে বিদ্যুৎ ও গ্যাসের দাম হ্রাস, প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর কর রেয়াত, ট্যাক্স হলিডে সুবিধা ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিদেশে রপ্তানি পণ্যের পরিমাণ বৃদ্ধি করতে হলে রপ্তানি পণ্যের পরিবহন ও বন্দরের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ সকল প্রকার অবকাঠামোর উন্নয়ন সাধন করা দরকার। এ উদ্দেশ্যে নতুন কন্টেইনার বন্দর নির্মাণসহ চট্টগ্রাম ও খুলনা বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা আরো সম্প্রসারণ আবশ্যক। অতএব বলা যায়, উপরিউক্ত ব্যবস্থাসমূহ সঠিকভাবে প্রণীত হলে মি. মতিনের দেশের রপ্তানির পরিমাণ সম্প্রসারিত হবে।
HSCEconomics 2nd PaperChapter 8 : আন্তর্জাতিক বানিজ্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশে বিংশ শতাব্দির শেষদিকেও রপ্তানি পণ্য বলতে হাতেগোনা কয়েকটি ছিল। কিন্তু বিংশ শতাব্দির শেষ দশকে বাংলাদেশে রফতানিক্ষেত্রে কিছু নতুন পণ্য যোগ হয়। তৈরি পোশাক এমনই একটি পণ্য। কাঁচামাল প্রাপ্তি, শ্রমিকের মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ ইত্যাদি সমস্যা থাকা সত্ত্বেও এটির ভূমিকা বাংলাদেশের রপ্তানি বাজারে উল্লেখযোগ্য। যদি আমরা আইটেম সংখ্যা বৃদ্ধি, শ্রম অসন্তোষ দূর এবং সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে পারি তবে আমাদের তৈরি পোশাক বিশ্ব বাজারে ১ম স্থান দখল করবে।

Dhaka · 2017

ক
বিশ্বায়ন কী?
খ
"বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।”- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বর্ণিত রপ্তানি পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাদি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক অনুসারে, তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।”- ব্যাখ্যা কর।

"বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।”- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্বায়ন কী?

বিশ্বায়ন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশে বিংশ শতাব্দীর শেষদিকেও রপ্তানিপণ্য বলতে হাতেগোনা কয়েকটি ছিল। কিন্তু বিংশ শতাব্দীর শেষ দশকে বাংলাদেশে রপ্তানিক্ষেত্রে কিছু নতুন পণ্য যুক্ত হয়। তৈরি পোশাক এমনই একটি পণ্য। কাঁচামাল প্রাপ্তি, শ্রমিকের মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ ইত্যাদি সমস্যা থাকা সত্ত্বেও এটির ভূমিকা বাংলাদেশের রপ্তানি বাজারে উল্লেখযোগ্য। যদি আমরা আইটেম সংখ্যা বৃদ্ধি, শ্রম অসন্তোষ দূর এবং সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে পারি, তবে আমাদের তৈরি পোশাক বিশ্ব বাজারে ১ম স্থান দখল করবে।

Barisal · 2017

ক
বিশ্বায়ন কী?
খ
'বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত রপ্তানি পণ্যটির সাথে সংশ্লিষ্ট সমস্যাদি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপক অনুসারে, তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।'- ব্যাখ্যা করো।

'বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিশ্বায়ন কী?

বিশ্বায়ন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Barisal · 2017

ক
আন্তর্জাতিক বাণিজ্য কী?
খ
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?
গ
উদ্দীপকে ২নং সারিতে উল্লিখিত পণ্যটির অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, ৩নং সারিতে উল্লিখিত খাতটি বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় খাত? তোমার মতের পক্ষে যুক্তি তুলে ধরো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?

আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আন্তর্জাতিক বাণিজ্য কী?

আন্তর্জাতিক বাণিজ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপক অনুসারে, তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ কর।উদ্দীপকে বর্ণিত রপ্তানি পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাদি ব্যাখ্যা কর।"বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।”- ব্যাখ্যা কর।বিশ্বায়ন কী?উদ্দীপক অনুসারে, তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।উদ্দীপকে বর্ণিত রপ্তানি পণ্যটির সাথে সংশ্লিষ্ট সমস্যাদি ব্যাখ্যা করো।'বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।'- ব্যাখ্যা করো।বিশ্বায়ন কী?তুমি কি মনে কর, ৩নং সারিতে উল্লিখিত খাতটি বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় উদ্দীপকে ২নং সারিতে উল্লিখিত পণ্যটির অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো।আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?আন্তর্জাতিক বাণিজ্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।