শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ কি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আমি মনে করি। উদ্দীপকে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে তা উদ্দীপকের আলোকে আলোচনা করা হলো- সঠিক ও মানসম্মত খাদ্যনীতি খাদ্য নিরাপত্তা বিধানে ব্যাপক ভূমিকা পালন করে। যেকোনো একটি দেশের খাদ্য নীতির ওপর নির্ভর করে সে দেশের খাদ্যের প্রাপ্তি ও সহজলভ্যতা, যা ওই দেশের সর্বস্তরের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। দেশজ খাদ্য উৎপাদন বৃদ্ধি করলে নিজেদের খাদ্যে নিজেদের খাদ্য নিরাপত্তা বিধান সম্ভব হবে। এতে করে খাদ্য আমদানি করতে গিয়ে অতিরিক্ত অর্থ বৈদেশিকভাবে ব্যয় করার প্রয়োজন হবে না। পরনির্ভরশীলতা অনেকটা হ্রাস পাবে। দেশের অভ্যন্তরে উৎপাদন বিশেষত খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি তথা পর্যাপ্ত করতে হবে। দেশের উৎপাদিত খাদ্য যথাযথ মূল্যে সংগ্রহ ও সরবরাহ করতে হবে। উক্ত খাদ্য যথাযথভাবে সরকারি তত্ত্বাবধানে মজুদের ব্যবস্থা করতে হবে। যখন বা যে সময় দেশে খাদ্যের স্বল্পতা বিরাজ করবে বা করতে পারে বলে মনে হয় তখনই কেবল উক্ত খাদ্য জনসাধারণের জন্য বাজারে আনা হবে। দেশের খাদ্য ঘাটতি নিয়ন্ত্রণে প্রয়োজনে খাদ্য আমদানি করতে হবে। তবে খেয়াল রাখতে হবে এতে করে কোনো অবস্থায় যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়। অর্থাৎ সরকারকে সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে হবে। সবশেষে সরকার যে পদক্ষেপটি গ্রহণ করেছে তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ভূমিকা পালন করবে। দেশে খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই কৃষি উন্নয়ন ও কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফসলের নতুন নতুন দুর্যোগ ও সমস্যা সহনশীল জাত উদ্ভাবন করে উৎপাদনে সাহায্য করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তার ব্যবস্থা করতে হবে। সহজশর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

HSC Economics 2nd Paper Chapter 5 : খাদ্য নিরাপত্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 5 : খাদ্য নিরাপত্তা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ কি খাদ্য নিরাপত্তা …

উদ্দীপক

২০১২ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে ১০৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম, দক্ষিণ এশিয়াতে নিচের দিক থেকে দ্বিতীয়। ২৫টি নির্ণায়কের উপর ভিত্তি করে প্রণীত রিপোর্ট মূলত তিনটি উপাদানের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে- সামর্থ্য : অবস্থান ৭৮, প্রাপ্যতা : অবস্থান ৮১, গুণগত মান ও নিরাপত্তা : অবস্থান ৯২। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন— খাদ্যনীতি প্রণয়ন, দেশীয় উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ ও খাদ্য মজুদ বৃদ্ধি, খাদ্য আমদানি ও খাদ্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন ও কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান ইত্যাদি।

Comilla · 2019

উত্তর

মানুষের জন্য খাদ্যের অভাব মোচনের ক্ষমতা এবং নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা হলো খাদ্যের উপযোগিতা।

উত্তর

হ্যাঁ, জনসচেতনতা ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না । দেশের সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন বিধিমালা বা আইন প্রণয়ন করেন। তবে সরকারের একার পক্ষে তা বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে জনগণ সচেতন হলে ওইসকল আইন কানুন সহজে বাস্তবায়ন করা সম্ভব হয় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাই বলা যায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

উত্তর

উদ্দীপকের আলোকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার দিকটি অনেকটা নাজুক প্রকৃতির। ২০১২ সালে বিশ্বের ১০৫টি দেশের মধ্যে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে এদেশের অবস্থান ৮১তম। দক্ষিণ এশিয়ার নিচের দিক থেকে দ্বিতীয়। মালয়েশিয়া, থাইল্যাণ্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল প্রভৃতি দেশের নিচে অবস্থান করছে। ২৫টি নির্দেশক নিয়ে গঠিত এদেশের ১৫.৯৯ মোট জনসংখ্যাকে বিবেচনা করে অর্থনীতিবিদগণ মনে করেন ১০০ এর মধ্যে আমাদের সার্বিক স্কোর ৩৪.৬। খাদ্যের সামর্থ্যে অবস্থান ৭৮, স্কোর ৩৩। খাদ্যের প্রাপ্যতায় অবস্থান ৮১ স্কোর ৩৭.৬। খাদ্যের নিরাপত্তায় অবস্থান ৯২ এবং স্কোর ৩.৪ । উপরিউক্ত তথ্যাবলি বিশ্লেষণ করলে দেখা যায়, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। তবে বর্তমানে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন খাদ্য নীতি প্রণয়ন, দেশীয় উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ ও মজুদ বৃদ্ধি, খাদ্য আমদানি ও খাদ্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন ও কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান ইত্যাদি। সরকার যদি উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো যথাযথভাবে পালন করতে সক্ষম হয় তাহলে খুব নিকটবর্তী সময়ে বাংলাদেশ তার বর্তমান খাদ্য নিরাপত্তা সমস্যা হতে দ্রুত বেরিয়ে আসবে বলে আমি মনে করি।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আমি মনে করি। উদ্দীপকে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে তা উদ্দীপকের আলোকে আলোচনা করা হলো- সঠিক ও মানসম্মত খাদ্যনীতি খাদ্য নিরাপত্তা বিধানে ব্যাপক ভূমিকা পালন করে। যেকোনো একটি দেশের খাদ্য নীতির ওপর নির্ভর করে সে দেশের খাদ্যের প্রাপ্তি ও সহজলভ্যতা, যা ওই দেশের সর্বস্তরের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। দেশজ খাদ্য উৎপাদন বৃদ্ধি করলে নিজেদের খাদ্যে নিজেদের খাদ্য নিরাপত্তা বিধান সম্ভব হবে। এতে করে খাদ্য আমদানি করতে গিয়ে অতিরিক্ত অর্থ বৈদেশিকভাবে ব্যয় করার প্রয়োজন হবে না। পরনির্ভরশীলতা অনেকটা হ্রাস পাবে। দেশের অভ্যন্তরে উৎপাদন বিশেষত খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি তথা পর্যাপ্ত করতে হবে। দেশের উৎপাদিত খাদ্য যথাযথ মূল্যে সংগ্রহ ও সরবরাহ করতে হবে। উক্ত খাদ্য যথাযথভাবে সরকারি তত্ত্বাবধানে মজুদের ব্যবস্থা করতে হবে। যখন বা যে সময় দেশে খাদ্যের স্বল্পতা বিরাজ করবে বা করতে পারে বলে মনে হয় তখনই কেবল উক্ত খাদ্য জনসাধারণের জন্য বাজারে আনা হবে। দেশের খাদ্য ঘাটতি নিয়ন্ত্রণে প্রয়োজনে খাদ্য আমদানি করতে হবে। তবে খেয়াল রাখতে হবে এতে করে কোনো অবস্থায় যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়। অর্থাৎ সরকারকে সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে হবে। সবশেষে সরকার যে পদক্ষেপটি গ্রহণ করেছে তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ভূমিকা পালন করবে। দেশে খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই কৃষি উন্নয়ন ও কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফসলের নতুন নতুন দুর্যোগ ও সমস্যা সহনশীল জাত উদ্ভাবন করে উৎপাদনে সাহায্য করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তার ব্যবস্থা করতে হবে। সহজশর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
HSCEconomics 2nd PaperChapter 5 : খাদ্য নিরাপত্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুরাদ সাহেব ঢাকার কাওরান বাজারে রাতে মাছ কিনতে যেয়ে দেখেন মাছগুলো সব তাজা ও সতেজ। তিনি মাছওয়ালাকে প্রশ্ন করলেন মাছগুলো কবের ধরা হয়েছে? মাছওয়ালা উত্তর দিল গতকাল। তিনি ফলবাজারে গিয়ে দেখলেন তাজা তাজা আম যেন এখন গাছ থেকে পোড়া। কিন্তু তিনি ভাবলেন এখন তো আমের সময় না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন ।
ক
নিরাপদ খাদ্য কী?
খ
খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?
গ
মুরাদ সাহেব কেন মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন? ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধারণের ভূমিকা কী হওয়া উচিত? মতামত দাও ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?

খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিরাপদ খাদ্য কী?

নিরাপদ খাদ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' দেশের জনগণ দরিদ্র, উৎপাদিত খাদ্য সামগ্রীও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া দেশে প্রতিবছর বন্যা ও ঘূর্ণীঝড়ের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু উক্ত দেশের জনগণ অতি মুনাফালোভী। শাক-সবজি, ফলমূল সংরক্ষণে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটায়। এরূপ ভেজাল খাবার খেয়ে দেশের যুবসমাজের স্বাস্থ্য হুমকীর সম্মুখীন। দেশের খাদ্য নিরাপত্তার এরূপ পরিস্থিতিতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এনজিওরা সোচ্চার হয়ে উঠে এবং সরকারও এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ।
ক
খাদ্যের প্রাপ্যতা কী?
খ
বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?
গ
উদ্দীপক অনুসারে 'ক' দেশের খাদ্য নিরাপত্তার দিকগুলো চিহ্নিত কর ।
ঘ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের কী ভূমিকা হওয়া উচিত বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?

বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাদ্যের প্রাপ্যতা কী?

খাদ্যের প্রাপ্যতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামে বসবাসকারী রহিম মিয়া একজন গরিব কৃষক। অন্যের জমি চাষ করে কোনোভাবে তিনি পরিবারের ভরণপোষণ করেন। এ বছর বন্যার পানিতে তার জমির ফসল ডুবে যায়। বন্যার ফলে খাদ্য শস্যের দামও বেশি। ফলে রহিম মিয়ার পরিবারের সদস্যদের প্রায় দিনই না খেয়ে কাটাতে হয়। অন্যদিকে শহরে বসবাসকারী আফজাল হোসেন অসাধু মৌসুমি ফল বিক্রেতা। অতিরিক্ত মুনাফার লোভে সে মৌসুমি ফলে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদি মেশায়। যা মানুষের নানারকম রোগ ব্যাধি হওয়ার ঝুঁকি বাড়চ্ছে ।
ক
খাদ্য নিরাপত্তা কী?
খ
খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে রহিম মিয়ার খাদ্য নিরাপত্তার কোন কোন দিক উপেক্ষিত হয়েছে?
ঘ
উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।

খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খাদ্য নিরাপত্তা কী?

খাদ্য নিরাপত্তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধারণের ভূমিকা কমুরাদ সাহেব কেন মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন? ব্যাখ্যা কর ।খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?নিরাপদ খাদ্য কী?খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের কী ভূমিকা হওয়া উচিত বলে তউদ্দীপক অনুসারে 'ক' দেশের খাদ্য নিরাপত্তার দিকগুলো চিহ্নিত কর ।বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?খাদ্যের প্রাপ্যতা কী?উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকার কী ধরনের পদক্ষেপ নউদ্দীপকের আলোকে রহিম মিয়ার খাদ্য নিরাপত্তার কোন কোন দিক উপেক্ষিত হয়েছে?খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।খাদ্য নিরাপত্তা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।