শেয়ারFacebookWhatsApp

মমিনুল স্যারের ব্যাগের কমলাটি পূর্বের ন্যায় থাকল কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকটি থেকে জানা যায়, প্রায় এক মাস পরেও মমিনুল স্যারের কেনা কমলাটি আগের মতোই আছে; অর্থাৎ তা না পচে তাজা কমলার মতোই দেখাচ্ছে। এক মাস পরেও কমলাটি সতেজ দেখতে পাওয়ার বিষয়টি ভেজাল খাদ্য সম্পর্কিত। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- বর্তমানে বাংলাদেশের বিশাল জনসংখ্যার খাদ্য-চাহিদার তুলনায় তার যোগান অপ্রতুল। তাছাড়া বিগত কয়েক বছর ধরে খাদ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এর সাথে যুক্ত হয়েছে খাদ্য স্থানান্তরের ক্ষেত্রে পরিবহণ ও সংরক্ষণজনিত সমস্যা। এ পরিস্থিতিতে ভেজাল খাদ্য উপাদন, বিক্রয় ও পরিবেশন একটি লাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে। এখন তাই বিভিন্নভাবে ভেজাল খাদ্য তৈরি হচ্ছে। কমলালেবু, পেঁপে, আপেল, পাকা আম ইত্যাদি সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহৃত হচ্ছে। শুধু তাই-ই নয়, কলা দ্রুত পাকাতে ইথিন, মিষ্টিতে স্যাকারিন, শুঁটকি মাছে কীটনাশক ও ডিডিটি, দুধের সাথে পানিও পাউডার এবং জুস ও জেলির সাথে বিষাক্ত রং ব্যবহার করা হচ্ছে। এভাবে দেখা যায়, শিশুখাদ্য থেকে শুরু করে ফলমূল, শাক-সব্জি, মাছ-মাংস, দুধ, মিষ্টি, প্যাকেটজাত খাদ্য ও ইফতারি সামগ্রীসহ প্রায় সবধরনের খাবারে বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়। সুতরাং বলা যায়, খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্যের হাত ধরে মমিনুল স্যারের ব্যাগের কমলাটি আগের মতোই থাকতে পেরেছে।

HSC Economics 2nd Paper Chapter 5 : খাদ্য নিরাপত্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 5 : খাদ্য নিরাপত্তা · সৃজনশীল

মমিনুল স্যারের ব্যাগের কমলাটি পূর্বের ন্যায় থাকল কীভাবে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জানুয়ারি মাসের ১ম সপ্তাহে মমিনুল স্যার ঢাকা থেকে গাজীপুরের একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাওয়ার সময় ব্যাগে কিছু নাস্তা ও দুইটি কমলা নিয়ে যান। পথিমধ্যে নাস্তা ও একটি কমলা খেলেও ভুলক্রমে ব্যাগে একটি কমলা থেকে যায়। প্রায় একমাস পর ব্যাগ পরিষ্কার করতে গিয়ে দেখেন ব্যাগের কমলাটি না পচে প্রায় পূর্বের মতোই রয়েছে।

Chittagong · 2017

উত্তর

এক খাদ্যের সাথে অন্য খাদ্যের সংমিশ্রণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যে এমন রাসায়নিক পদার্থ মিশ্রণ, খাদ্য সংরক্ষণের জন্য ক্ষতিকর দ্রব্য ব্যবহার, খাদ্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং প্রয়োগ ইত্যাদি একত্রে খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্য বলে পরিচিত।

উত্তর

খাদ্য নিরাপত্তার তিনটি দিক রয়েছে; যথা- খাদ্যের প্রাপ্যতা, খাদ্য সংগ্রহের ক্ষমতা এবং খাদ্যের সদ্ব্যবহার। খাদ্য নিরাপত্তার এসব দিক এককভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। খাদ্যের প্রাপ্যতা যথেষ্ট থাকা সত্ত্বেও যদি পরিবারের খাদ্যের ক্রয় যোগ্যতা না থাকে বা পরিবারের খাদ্য ক্রয়যোগ্যতা আছে কিন্তু ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য সংগ্রহের ক্ষমতা নেই, তাহলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য খাদ্যের প্রাপ্যতাই যথেষ্ট নয়।

উত্তর

উদ্দীপকটি থেকে জানা যায়, প্রায় এক মাস পরেও মমিনুল স্যারের কেনা কমলাটি আগের মতোই আছে; অর্থাৎ তা না পচে তাজা কমলার মতোই দেখাচ্ছে। এক মাস পরেও কমলাটি সতেজ দেখতে পাওয়ার বিষয়টি ভেজাল খাদ্য সম্পর্কিত। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- বর্তমানে বাংলাদেশের বিশাল জনসংখ্যার খাদ্য-চাহিদার তুলনায় তার যোগান অপ্রতুল। তাছাড়া বিগত কয়েক বছর ধরে খাদ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এর সাথে যুক্ত হয়েছে খাদ্য স্থানান্তরের ক্ষেত্রে পরিবহণ ও সংরক্ষণজনিত সমস্যা। এ পরিস্থিতিতে ভেজাল খাদ্য উপাদন, বিক্রয় ও পরিবেশন একটি লাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে। এখন তাই বিভিন্নভাবে ভেজাল খাদ্য তৈরি হচ্ছে। কমলালেবু, পেঁপে, আপেল, পাকা আম ইত্যাদি সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহৃত হচ্ছে। শুধু তাই-ই নয়, কলা দ্রুত পাকাতে ইথিন, মিষ্টিতে স্যাকারিন, শুঁটকি মাছে কীটনাশক ও ডিডিটি, দুধের সাথে পানিও পাউডার এবং জুস ও জেলির সাথে বিষাক্ত রং ব্যবহার করা হচ্ছে। এভাবে দেখা যায়, শিশুখাদ্য থেকে শুরু করে ফলমূল, শাক-সব্জি, মাছ-মাংস, দুধ, মিষ্টি, প্যাকেটজাত খাদ্য ও ইফতারি সামগ্রীসহ প্রায় সবধরনের খাবারে বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়। সুতরাং বলা যায়, খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্যের হাত ধরে মমিনুল স্যারের ব্যাগের কমলাটি আগের মতোই থাকতে পেরেছে।

উত্তর

উদ্দীপকের ঘটনার প্রেক্ষিতে বলা যায়, আজকাল বাংলাদেশে শিশুখাদ্য থেকে শুরু করে ফলমূল, শাক-সবজি, মাছ-মাংস, দুধ, মিষ্টি, প্যাকেটজাত খাদ্য ও ইফতারি সামগ্রীসহ প্রায় সব ধরনের খাবারে নানা রকম বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়। ফলে প্রায় সব ধরনের খাদ্যই ভেজালযুক্ত হয়ে পড়েছে। বর্তমানে আমরা প্রায় সবাই পেটে নানা রকম পীড়া, শরীর ক্রমেই দুর্বল ও কৃশ হয়ে যাওয়া, স্মরণশক্তি হ্রাস পাওয়া, শারীরিক ওজন অত্যন্ত কম বা বাড়া, চুল পড়া, মানসিক অবসাদ, অতিরিক্ত ক্লান্তি ইত্যাদি অসুখে ভুগছি। এসবই ভেজাল খাদ্যের কুফল বলা যায়। এরূপ অবস্থা আমাদেরকে এমন খাদ্যের কথা স্মরণ করিয়ে দেয়, যা ভেজালমুক্ত অর্থাৎ নিরাপদ। যে খাদ্য উৎপাদনক্ষেত্র থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই কলুষিত (Contaminatiea) হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় না তাকে নিরাপদ খাদ্য বলা যায়। ভেজাল খাদ্যের কথা উঠলেই নিরাপদ খাদ্যের কথা মনে হয়। নিরাপদ খাদ্য মানুষকে সুস্থ-সবল রাখে ও তার আয়ুষ্কাল বাড়ায়। এ খাদ্য গ্রহণের ফলে তাই ব্যক্তি ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটে। এর ফলে মানুষ জীবনের বেশিরভাগ সময় কর্মক্ষম থাকে ও তার উৎপাদনশীলতা বাড়ে। নিরাপদ খাদ্য পুষ্টি সমৃদ্ধি হয়। খাদ্য নিরাপদ করতে পারলে তাই তা থেকে পুষ্টি আহরণ সম্ভব হয়। যা দেহ ও মনের স্বাভাবিক বিকাশ ঘটায়। নিরাপদ খাদ্যের পুষ্টিমানের তারতম্য ঘটে না। যথাযথ তাপমাত্রা ও পরিবেশে খাদ্য সংরক্ষণ করলে তার পুষ্টিমান বজায় থাকে। খাদ্য নিরাপদ করতে পারলে তাই তা থেকে তাজা খাবারের মতোই পুষ্টি প্রাপ্তি সম্ভব। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের ঘটনা নিরাপদ খাদ্য ধারণাকে সমর্থন করে।
HSCEconomics 2nd PaperChapter 5 : খাদ্য নিরাপত্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুরাদ সাহেব ঢাকার কাওরান বাজারে রাতে মাছ কিনতে যেয়ে দেখেন মাছগুলো সব তাজা ও সতেজ। তিনি মাছওয়ালাকে প্রশ্ন করলেন মাছগুলো কবের ধরা হয়েছে? মাছওয়ালা উত্তর দিল গতকাল। তিনি ফলবাজারে গিয়ে দেখলেন তাজা তাজা আম যেন এখন গাছ থেকে পোড়া। কিন্তু তিনি ভাবলেন এখন তো আমের সময় না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন ।
ক
নিরাপদ খাদ্য কী?
খ
খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?
গ
মুরাদ সাহেব কেন মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন? ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধারণের ভূমিকা কী হওয়া উচিত? মতামত দাও ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?

খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিরাপদ খাদ্য কী?

নিরাপদ খাদ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' দেশের জনগণ দরিদ্র, উৎপাদিত খাদ্য সামগ্রীও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া দেশে প্রতিবছর বন্যা ও ঘূর্ণীঝড়ের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু উক্ত দেশের জনগণ অতি মুনাফালোভী। শাক-সবজি, ফলমূল সংরক্ষণে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটায়। এরূপ ভেজাল খাবার খেয়ে দেশের যুবসমাজের স্বাস্থ্য হুমকীর সম্মুখীন। দেশের খাদ্য নিরাপত্তার এরূপ পরিস্থিতিতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এনজিওরা সোচ্চার হয়ে উঠে এবং সরকারও এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ।
ক
খাদ্যের প্রাপ্যতা কী?
খ
বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?
গ
উদ্দীপক অনুসারে 'ক' দেশের খাদ্য নিরাপত্তার দিকগুলো চিহ্নিত কর ।
ঘ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের কী ভূমিকা হওয়া উচিত বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?

বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাদ্যের প্রাপ্যতা কী?

খাদ্যের প্রাপ্যতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামে বসবাসকারী রহিম মিয়া একজন গরিব কৃষক। অন্যের জমি চাষ করে কোনোভাবে তিনি পরিবারের ভরণপোষণ করেন। এ বছর বন্যার পানিতে তার জমির ফসল ডুবে যায়। বন্যার ফলে খাদ্য শস্যের দামও বেশি। ফলে রহিম মিয়ার পরিবারের সদস্যদের প্রায় দিনই না খেয়ে কাটাতে হয়। অন্যদিকে শহরে বসবাসকারী আফজাল হোসেন অসাধু মৌসুমি ফল বিক্রেতা। অতিরিক্ত মুনাফার লোভে সে মৌসুমি ফলে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদি মেশায়। যা মানুষের নানারকম রোগ ব্যাধি হওয়ার ঝুঁকি বাড়চ্ছে ।
ক
খাদ্য নিরাপত্তা কী?
খ
খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে রহিম মিয়ার খাদ্য নিরাপত্তার কোন কোন দিক উপেক্ষিত হয়েছে?
ঘ
উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।

খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খাদ্য নিরাপত্তা কী?

খাদ্য নিরাপত্তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধারণের ভূমিকা কমুরাদ সাহেব কেন মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন? ব্যাখ্যা কর ।খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?নিরাপদ খাদ্য কী?খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের কী ভূমিকা হওয়া উচিত বলে তউদ্দীপক অনুসারে 'ক' দেশের খাদ্য নিরাপত্তার দিকগুলো চিহ্নিত কর ।বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?খাদ্যের প্রাপ্যতা কী?উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকার কী ধরনের পদক্ষেপ নউদ্দীপকের আলোকে রহিম মিয়ার খাদ্য নিরাপত্তার কোন কোন দিক উপেক্ষিত হয়েছে?খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।খাদ্য নিরাপত্তা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।