উদ্দীপকে বিদ্যমান মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনীতিতে কি কি প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিদ্যমান মুদ্রাস্ফীতি তথা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফিতির ফলে অর্থের ক্রয়ক্ষমতা কমে যায়, যার ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয় আবার কেউ লাভবান হয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আয় ও সম্পদ বন্টনের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই বিস্তার করে। এতে করে সমাজের সম্পদ ও আয় বন্টনে পরিবর্তন হয়। যার ফলে সমাজের এক শ্রেণীর লোক লাভবান হয় এবং নিম্ন আয় শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের চিত্র অনুসারে দাম স্তর ১০ থেকে বৃদ্ধি পেয়ে ২০ হয় যা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই অবস্থায় কৃষি ও শিল্পের উপকরণের মূল্য বৃদ্ধি পায়। আর কৃষি ও শিল্প পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক এবং উৎপাদক শ্রেণী লাভবান হয়। পাশাপাশি ব্যবসায়ীদের উৎপাদন খরচ বা বিনিয়োগ অপেক্ষা দ্রব্যের মূল্য বেশি না হওয়ায় তারা লাভবান হয়। কিন্তু এর ফলে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায়। যার কারণে ঋণের ভার কমে যায় এবং ঋণদাতারা প্রকৃত অর্থ ফেরত পায় না। একই সাথে নিম্ন আয়ের শ্রমিক শ্রেণীর বেতন বৃদ্ধি না পাওয়ায় তারা একই অর্থে পূর্বের সমপরিমাণ দ্রব্য ক্রয় করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও চোরাকাররা মুদ্রাস্ফীতি সুযোগ নিয়ে অধিক চোরাচালান করে কৃত্রিম নবাব সৃষ্টি করে এবং মুনাফা করে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতিতে ক্ষেত্রভেদে লাভ এবং ক্ষতি উভয়ই রয়েছে।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
উদ্দীপকে বিদ্যমান মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনীতিতে কি কি প্রভাব ফ…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
জোগান ইস্তির থেকে যখন কোন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় তখন তার দামস্তর ও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিকে বলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সাধারণত পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।
উদ্দীপকের চিত্রটিতে লক্ষ্য করা যায়, প্রাথমিক অবস্থায় সামগ্রিক যোগান ও চাহিদা E বিন্দুতে পরস্পর সমান হওয়ায় ২০ একক উৎপাদনের জন্য ভারসাম্য দাম হয় ১০। কিন্তু পরবর্তীতে যদি সামগ্রিক যোগান AS স্থির থেকে দামস্তর ১০ থেকে ২০ হয় তবে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। আর এর ফলে দাম ভারসাম্য পরিবর্তিত হয়ে E থেকে F বিন্দুতে যাবে। আর নতুন ভারসাম্যে দামস্তর বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদার পরিবর্তন দেখা যায়, যা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফিতি।
তাই বলা যায়, সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যদি দাম স্তর ২০ হয় তবে তা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।উত্তর
