মুদ্রাস্ফীতির সময় ঋণগ্রহীতা লাভবান হয় - ব্যাখ্যা কর।
উত্তর: মুদ্রাস্ফীতি হলে ঋণের প্রকৃত মূল্য কমে যাওয়ায় ঋণগ্রহীতা লাভবান হয়। মুদ্রাস্ফীতির ফলে দ্রব্য দামস্তর বৃদ্ধি পায়। এই দামস্তর বৃদ্ধির ফলে ঋণগ্রহীতা পূর্বাপেক্ষা কম পরিমাণ দ্রব্য বিক্রি করেই ঋণ পরিশোধ করতে পারে। ফলে ঋণ গ্রহীতাদের ঋণ ভার হ্রাস পায়। অর্থাৎ ঋণের প্রকৃত মূল্য কমে যায়। তাই পূর্বের চেয়ে প্রকৃত মূল্য কম টাকা পরিশোধ করতে হয় বলে মুদ্রাস্ফীতি হলে ঋণগ্রহীতারা লাভবান হয়।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
মুদ্রাস্ফীতির সময় ঋণগ্রহীতা লাভবান হয় - ব্যাখ্যা কর।
উত্তর
