উদ্দীপকে বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটেছে, তা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটেছে। যখন অর্থনীতিতে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়, তখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। অতিরিক্ত অর্থ সরবরাহ, সরকারি ব্যয় বৃদ্ধি বা কর হ্রাস করা হলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। ফলে এই ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। উদ্দীপকে বলা হয়েছে, কোভিড-১৯ এরপর বাজেট ঘাটতি সামাল দিতে সরকার অতিরিক্ত মুদ্রা ছাপানোর নীতি গ্রহণ করে। এর ফলে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা বা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু উৎপাদন (যোগান) সেই হারে না বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এটি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মূল বৈশিষ্ট্য। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিম্নোক্ত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো- [চিত্র] ওপরের চিত্রে, ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে দামস্তর দেখানো হয়েছে। AS হলো সামগ্রিক যোগান রেখা এবং AD0 হলো প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা। প্রাথমিক ভারসাম্য বিন্দু E0 তে দামস্তর P0। অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে AD1 হলে হলে নতুন ভারসাম্য দামস্তর P1 হয়। অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তৈরি হয়।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটেছে, তা চিত্রের মাধ্যমে…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চলতি বছরে ভোক্তার মূল্য সূচক ১০০
১০০ ১৩৯.১৭ %
এক্ষেত্রে, দামস্তর ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে (১৩৯.১৭-১০০)%
= ৩৯.১৭% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, মুদ্রাস্ফীতির হার ৩৯.১৭%।উত্তর
ওপরের চিত্রে, ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে দামস্তর দেখানো হয়েছে। AS হলো সামগ্রিক যোগান রেখা এবং AD0 হলো প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা। প্রাথমিক ভারসাম্য বিন্দু E0 তে দামস্তর P0। অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে AD1 হলে হলে নতুন ভারসাম্য দামস্তর P1 হয়। অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তৈরি হয়।