উদ্দীপকে ছেদবিন্দু E1 থেকে E2 তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছেদবিন্দু E1 থেকে E2 তে পরিবর্তন মূলত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ নিচে ব্যাখ্যা করা হলো- ১. বেতন ও মজুরি বৃদ্ধি: শ্রমের চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকের দর কষাকষি ক্ষমতা বাড়ে। ফলে শ্রমিকের উৎপাদনশীলতা না বাড়লেও মজুরি বাড়ে। এজন্য উৎপাদন খরচ বেড়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ২. পরোক্ষ কর আরোপ: সরকার ব্যাপক হারে পণ্যসামগ্রীর ওপর পরোক্ষ কর আরোপ করলে মূল্যস্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৩. পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি: পাবলিক ইউটিলিটি যেমন- পানি, বিদ্যুৎ, গ্যাস প্রভৃতির দাম বাড়লে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যসামগ্রীর দাম বাড়ে। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৪. শ্রমিক সংঘের প্রভাব: শ্রমিক সংঘ মালিক পক্ষের সাথে দর কষাকষির মাধ্যমে তাদের উৎপাদনশীলতার সাথে ন্যায়সংগত নয় এমন ধরনের মজুরি বাড়াতে পারে। ফলে শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি না পেয়েও মজুরি বাড়লে খরচ তাড়িত মুদ্রাস্ফীতি দেখা দেয়। ৫. অলিগোপলি বা মনোপলি শিল্পের অতিরিক্ত মুনাফা অর্জন: অলিগোপলি বা মনোপলি শিল্প অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন কমাতে পারে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। উদ্দীপকে সামগ্রিক চাহিদা রেখা AD অপরিবর্তিত থাকা অবস্থায় E1 থেকে E2 তে পরিবর্তন হওয়ার ফলে দাম বৃদ্ধি পায়, যা মূলত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে। নানা কারণে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হতে পারে। যেগুলো উপরে আলোচনা করা হয়েছে।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
উদ্দীপকে ছেদবিন্দু E1 থেকে E2 তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
