বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ফলে- i. রপ্তানি বৈচিত্র্যকরণ হয়েছে ii. বিলাসজাত দ্রব্যের আমদানি বেড়েছে iii. বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস পেয়েছে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii, ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: স্বাধীনতাত্তোর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি ও কাঠামোতে ইতিবাচক পরিবর্তন এসেছে। পূর্বে বাংলাদেশ মূলত প্রাথমিক কৃষিজাত পণ্য রপ্তানি এবং তৈরি ভোগ বা বিলাসজাত পণ্য বেশি আমদানি করত। কিন্তু বর্তমানে শিল্পায়নের প্রসারের ফলে একদিকে যেমন রপ্তানি পণ্যের ব্যাপক বৈচিত্র্যকরণ ঘটেছে, অন্যদিকে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানি বৃদ্ধি পাওয়ায় তুলনামূলকভাবে বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস পেয়েছে।
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · MCQ