চিত্রে সামগ্রিক যোগান রেখা AS থেকে AS, রেখায় স্থানান্তরের সম্ভাব্য কারণসমূহ লেখ।
উত্তর: চিত্রে সামগ্রিক যোগান রেখা AS0 থেকে AS1 রেখায় স্থানান্তরের সম্ভাব্য কারণসমূহ আলোচনা করা হলো- সরকার কর্তৃক চালুকৃত অর্থ, ব্যাংক ঋণের প্রসার এবং অর্থের প্রচলিত গতি বাড়লে এবং সে তুলনায় উৎপাদন না বাড়লে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ভোগ ও বিনিয়োগ ব্যয় বৃদ্ধির ফলে ভোগ্য ও বিনিয়োগ সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু স্বল্পকালে সে তুলনায় উৎপাদন বাড়ে না। ফলে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পায়। সমাজে মোট ব্যয়যোগ্য আয় বাড়লে দ্রব্য ও সেবার দাম বাড়ে। অতীত সঞ্চয়ের ব্যবহার, বর্তমান সঞ্জয় হ্রাস ইত্যাদি কারণে সমাজের ব্যয়যোগ্য আয় বাড়তে পারে। সরকারের আয় অপেক্ষা ব্যয় বেশি হলে দেশের ভিতরে অথবা বাইরে থেকে ঋণ গ্রহণ, অতিরিক্ত মুদ্রা চালু ইত্যাদি পদ্ধতি দ্বারা ঘাটতি ব্যয় পূরণ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে অর্থ ও ঋণের যোগান বাড়লে দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ে কিন্তু স্বল্পকালে সে তুলনায় উৎপাদন বাড়ে না বলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ ধরনের মুদ্রাস্ফীতি বেশি দেখা যায়। কারণ উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য সেদেশের সরকারকে অনেক উন্নয়ন ব্যয় করতে হয় যার বেশিরভাগই অনুৎপাদনশীল খাতে। তাই সৃষ্টি হয় মুদ্রাস্ফীতি।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
চিত্রে সামগ্রিক যোগান রেখা AS থেকে AS, রেখায় স্থানান্তরের সম্ভাব্য…
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে সামগ্রিক চাহিদা রেখা AD ও সামগ্রিক যোগান রেখা E, বিন্দুতে ভারসাম্য অর্জন করে ফলে দাম নির্ধারণ হয় OP, আর পরিমাণ নির্ধারিত হয় OY। আবার ব্যয় বৃদ্ধি পেলে যোগান হ্রাস পায় ফলে সামগ্রিক যোগান রেখা AS উপরের দিকে স্থানান্তরিত হয়, যা সামগ্রিক চাহিদা রেখার সাথে E, বিন্দুতে ভারসাম্য অর্জিত হয় এবং ভারসাম্য বিন্দু E2 অনুযায়ী দাম নির্ধারিত হয় OP2 ও পরিমাণ নির্ধারিত হয় OY2। পূর্বের ভারসাম্য দাম OP থেকে বর্তমান ভারসাম্য দাম OP, P, P2 পরিমাণ বেশি। সুতরাং দেখা যায়, সামগ্রিক চাহিদা অপরিবর্তিত থাকা অবস্থায় ব্যয় বৃদ্ধি জনিত কারণে মূল্য বৃদ্ধি পায় এভাবে মূল্য বৃদ্ধি পাওয়াকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের চিত্রে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে। এজাতীয় মুদ্রাস্ফীতি জন জীবনে ব্যাপক প্রভাব ফেলে। এতে বিপদে পড়ে যায় নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। কারণ তাদের আয়স্তর তুলনামূলক অনেক কম হয়। এক্ষেত্রে সরকারকে বাজার ভারসাম্য বজায় রাখার জন্য রেশনিংসহ বাজার ভর্তুকির ব্যবস্থা করতে হবে বলে আমি মনে করি।উত্তর
