রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর: রপ্তানি বৃদ্ধির দ্বারা অভ্যন্তরীণ বাজারে যোগান হ্রাস ঘটলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আবার, কোনো দেশে আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে তথা বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত দেখা দিলে জনগণের আয় বৃদ্ধি পায় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু সে অনুপাতে উৎপাদন না হলে তখন দ্রব্য সামগ্রীর দামস্তর বৃদ্ধি পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়। কাজেই, রপ্তানি বৃদ্ধির দ্বারা অভ্যন্তরীণ যোগান হ্রাস বা আয় বৃদ্ধি ঘটলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর
