অর্থ সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ- ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে এর ক্রয়ক্ষমতা হ্রাস পায় তাই মুদ্রাস্ফীতি ঘটে। বাজারে অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়। এটি বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রধান কারণ বলে বিবেচিত হয়। কারণ বাজারে অর্থের ক্রয় ক্ষমতা কমে গেলে একই পণ্য পূর্বের তুলনায় অধিক পরিমাণ অর্থ দিয়ে ক্রয় করতে হয়। অর্থাৎ অর্থের যোগান বিপুল পরিমাণে বাড়লে দ্রব্যসামগ্রী ও সেবার তুলনায় দামস্তর বেড়ে যায়। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এভাবে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় মুদ্রাস্ফীতি ঘটে।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
অর্থ সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ- ব্যাখ্যা করো।
উত্তর
