নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একটি নির্দিষ্ট অর্থবছরে কোনো একটি দেশের রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় ১৪০ কোটি ডলার বেশি। Q. বাণিজ্যের উল্লিখিত পরিস্থিতি উন্নয়নের জন্য প্রয়োজন- i. আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠা ii. রপ্তানি শুল্ক হ্রাস iii. মুদ্রার অবমূল্যায়ন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হওয়ায় প্রতিকূল বাণিজ্য ভারসাম্য বা বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে। আমদানি বিকল্প শিল্প আমদানিনির্ভরতা কমায়, আর রপ্তানি শুল্ক হ্রাস ও মুদ্রার অবমূল্যায়ন রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করে।
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · MCQ