বৃহৎ শিল্প কীভাবে আয় বৈষম্য সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর: বৃহৎ শিল্পের প্রসারের ফলে দেশের সমুদয় সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীয়ভূত হওয়ার কারণে আয় বৈষম্য সৃষ্টি হয়। বৃহৎ শিল্প বলতে ৫০ কোটি টাকার অধিক মূলধনী শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়। বৃহৎ শিল্পে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারীরা চুক্তির মাধ্যমে কার্টেল বা একচেটিয়া বাজার সৃষ্টি করতে পারে। ফলে সমগ্র বাজার ব্যবস্থা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যায়। এতে শিল্প মালিকরা অধিক মুনফা লাভের মাধ্যমে প্রচুর সম্পদের মালিক হয়। যা ধনী দরিদ্রের মধ্যে প্রচুর আয় ব্যবধান বাড়ায়। যা আয় বৈষম্যকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল
বৃহৎ শিল্প কীভাবে আয় বৈষম্য সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর