শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, সম্প্রতি সরকার বেসকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে ১৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পে বেসরকারি উদ্যোক্তা মনটেক্স গ্রুপ সরকারের সাথে আছে। এ প্রকল্পটি সম্বন্ধে অর্থনীতিবিদ জনাব অনীকের ধারণা হলো, বেসরকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে সরকারের এ ধরনের প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। নিচে তার এ মতের যথার্থতা বিশ্লেষণ করা হলো: বাংলাদেশের মতো পুঁজি-স্বল্প দেশে বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির মাধ্যমে শিল্পায়ন ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব নীতির যথেষ্ট উপযোগিতা রয়েছে। ১. দেশে শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজির যোগান পিপিপির মাধ্যমে সম্ভব। কেননা কেবল সরকারি বা বেসরকারি পুঁজি ও শর্তযুক্ত বিদেশি ঋণ দ্বারা বৃহদাকার শিল্পের উন্নয়ন ও প্রসার সম্ভব নয়। ২. শিল্পায়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো। সড়ক, মহাসড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি খাতের জন্য নতুন নতুন স্থাপনা নির্মাণ দেশে শিল্পায়নের গতি দ্রুততর করতে যথেষ্ট সহায়ক। এক্ষেত্রে প্রয়োজনীয় বিপুল পুঁজির যোগান পিপিপির দ্বারাই সম্ভব। ৩. পিপিপির মাধ্যমে সামাজিক অবকাঠামোও শক্তিশালী করা সম্ভব। যৌথ উদ্যোগের এ কৌশল দেশে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক বিমা প্রভৃতি সেবাখাতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেও যথেষ্ট সহায়ক হবে। ৪. পিপির মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও শিল্পায়ন হলে বেসরকারি দক্ষতা বৃদ্ধি পাবে। ৫. পিপিপির উদ্যোগে দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ৬. স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে পিপিপির উদ্যোগ ছাড়া কেবল সরকারি বা বেসরকারি প্রচেষ্টা এককভাবে সফল নাও হতে পারে। উপরিউক্তি আলোচনার মাধ্যমে অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা উপলব্ধি করা যায়।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা বিশ্লেষণ করো।

উদ্দীপক

শিল্পায়নের ভিত্তি মজবুত করা এবং অর্থনীতির অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে 'X′X^{\prime} দেশের সরকার সম্প্রতি এক নতুন নীতি গ্রহণ করেছে। এ নীতির আওতায় সরকার বিদ্যুৎ খাতে ১৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পে বেসরকারি উদ্যোক্তা মনটেক্স গ্রুপ সরকারের সাথে আছে। অর্থনীতিবিদ জনাব অনীকের মতে, বেসরকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে সরকারের এ ধরনের প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।

Rajshahi · 2017

উত্তর

যেসব শিল্প প্রতিষ্ঠান বিপুল মূলধন, বহু সংখ্যক দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক, উন্নত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম ব্যবহার করে বেশি পরিমাণে দ্রব্য উৎপাদন কারে সেগুলোকে বৃহৎ শিল্প বলে।

উত্তর

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বিদেশ থেকে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্য আমদানি করে। বিদেশি এসব দ্রব্যের দাম অধিক বলে তা আমদানি করতে গিয়ে তাদেরকে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। কিন্তু যদি এসব দেশ নিজস্ব কাঁচামাল ব্যবহার করে ঐসব দ্রব্য নিজেরাই উৎপাদন করে, তবে তার ফলে তাদের অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যায়। এজন্যই বলা হয়, আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রকল্পকটি হলো এমন এক ধরনের প্রকল্প সেখানে সরকারি ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগ পরিলক্ষিত হয়। এ রকম প্রকল্পে সরকারি ও বেসরকারি মালিকানা, উদ্যোগ ও পুঁজির সমাবেশ ঘটে। বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে এরূপ বেশ কয়েকটি প্রকল্প গৃহীত হয়েছে। নিচে এ ধরনের প্রকল্পের প্রকৃতি ব্যাখ্যা করা হলো। বাংলাদেশে বড় বড় ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্পভিত্তিক প্রসার ও আধুনিকায়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উচ্চ হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জন সম্ভব। এর জন্য অবশ্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা দরকার। কিন্তু উন্নয়ন বাজেটের এ বিনিয়োগের অর্থ সরকারের একার পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। এ কাজে বেসরকারি উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন বিষয়ক এ ধারণার প্রেক্ষিতে উন্নয়ন বাজেটে বেসরকারি খাতের পুঁজি আকৃষ্ট করার লক্ষ্যে ২০১০ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ধারণার সৃষ্টি করা হয়। এ ব্যবস্থার আওতায় দেশের বড় বড় ও ব্যয়বহুল উন্নয়ন প্রকল্পে সরকারি ও বেসরকারি খাতের যৌথ মালিকানা, উদ্যোগ ও পুঁজি বিনিয়োগ করা শুরু হয়। অর্থনীতির চাকাকে সচল ও বেগবান করতে হলে বিনিয়োগের একটি বড় ধাক্কা (Big Push) দেয়া প্রয়োজন। দেশের অর্থনীতিতে এ বৃহৎ ধাক্কা সৃষ্টির জন্য এ পিপিপি ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।

উত্তর

উদ্দীপকটি পড়ে জানা যায়, সম্প্রতি সরকার বেসকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে ১৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পে বেসরকারি উদ্যোক্তা মনটেক্স গ্রুপ সরকারের সাথে আছে। এ প্রকল্পটি সম্বন্ধে অর্থনীতিবিদ জনাব অনীকের ধারণা হলো, বেসরকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে সরকারের এ ধরনের প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। নিচে তার এ মতের যথার্থতা বিশ্লেষণ করা হলো: বাংলাদেশের মতো পুঁজি-স্বল্প দেশে বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির মাধ্যমে শিল্পায়ন ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব নীতির যথেষ্ট উপযোগিতা রয়েছে। ১. দেশে শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজির যোগান পিপিপির মাধ্যমে সম্ভব। কেননা কেবল সরকারি বা বেসরকারি পুঁজি ও শর্তযুক্ত বিদেশি ঋণ দ্বারা বৃহদাকার শিল্পের উন্নয়ন ও প্রসার সম্ভব নয়। ২. শিল্পায়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো। সড়ক, মহাসড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি খাতের জন্য নতুন নতুন স্থাপনা নির্মাণ দেশে শিল্পায়নের গতি দ্রুততর করতে যথেষ্ট সহায়ক। এক্ষেত্রে প্রয়োজনীয় বিপুল পুঁজির যোগান পিপিপির দ্বারাই সম্ভব। ৩. পিপিপির মাধ্যমে সামাজিক অবকাঠামোও শক্তিশালী করা সম্ভব। যৌথ উদ্যোগের এ কৌশল দেশে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক বিমা প্রভৃতি সেবাখাতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেও যথেষ্ট সহায়ক হবে। ৪. পিপির মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও শিল্পায়ন হলে বেসরকারি দক্ষতা বৃদ্ধি পাবে। ৫. পিপিপির উদ্যোগে দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ৬. স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে পিপিপির উদ্যোগ ছাড়া কেবল সরকারি বা বেসরকারি প্রচেষ্টা এককভাবে সফল নাও হতে পারে। উপরিউক্তি আলোচনার মাধ্যমে অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা উপলব্ধি করা যায়।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।