শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিবিদ জনাব জাহিদের মতের যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, বাংলাদেশে উল্লিখিত শিল্পগুলো স্থাপনের কথা বলে অর্থনীতিবিদ জনাব জাহিদ প্রকারান্তরে, এদেশে আমদানি বিকল্প শিল্প স্থাপনের পক্ষেই তার মত দিয়েছেন। তার মতের যথার্থতা নিচে বিশ্লেষণ করা হলো। ১. বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন আছে। ২. বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে সাধারণত মূলধন দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করা হলে দেশের ভেতরে মূলধন দ্রব্য উৎপাদিত হবে। ফলে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। ৩. আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশের আমদানি হ্রাস পাবে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং অন্য কাজে তা ব্যবহার করা যাবে। ৪. আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশে বিভিন্ন রকম ভোগ্যপণ্য, মধ্যবর্তী দ্রব্য ও পুঁজি দ্রব্য উৎপাদিত হবে। ফলে শিল্পপণ্যের দিক থেকে দেশ স্বনির্ভর হয়ে উঠবে। ৫. আমদানি-বিকল্প শিল্পায়নে বিভিন্ন রকম শিল্প স্থাপন করা যায়। ফলে শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটে এবং সমগ্র শিল্প খাতের প্রসার ঘটে। এদেশে অধিক সংখ্যায় আমদানি বিকল্প স্থাপন হলে এসব সুবিধা ভোগ করা যাবে। ৬. বাংলাদেশসহ যেসব দেশে জনসংখ্যা বেশি সেখানে জনগণের প্রয়োজন অনুযায়ী, বহু প্রকার পণ্য আমদানি করতে হয়। এ অবস্থায় দেশে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হলে এসব শিল্পপণ্যের বাজারের নিশ্চয়তা থাকবে। যার ফলে শিল্পায়ন অনেকটাই উৎসাহিত হবে। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে অর্থনীতিবিদ জনাব জাহিদ এদেশে আমদানি-বিকল্প স্থাপনের পক্ষে যে মত প্রকাশ করেছেন তা যথার্থ।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

অর্থনীতিবিদ জনাব জাহিদের মতের যথার্থতা বিশ্লেষণ করো।

উদ্দীপক

'Y′Y^{\prime} দেশ একটি উন্নয়নশীল দেশ। দেশটি বেশির ভাগ শিল্পজাত দ্রব্য আমদানি করে। পূর্বে সকল মোটরসাইকেল বিদেশ থেকে আমদানি করা হতো। কিন্তু সম্প্রতি দেশীয় কোম্পানি 'সিলেক্স' গ্রুপ দেশে ভালো মানের মোটরসাইকেল উৎপাদন করছে। ফলে মোটরসাইকেলের আমদানি অনেক কমে গেছে। অর্থনীতিবিদ জনাব জাহিদের মতে, মোটর সাইকেলের মতো টিভি, ফ্রিজ এবং চামড়া শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শিখনফল

Rajshahi · 2017

উত্তর

নিজ গৃহে বা কুটিরে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন এবং সহজলভ্য কাঁচামাল ও ছোটখাটো সাধারণ যন্ত্রপাতির সাহায্যে যে শিল্প পরিচালিত হয়, তাকে কুটিরশিল্প বলে।

উত্তর

সাম্প্রতিককালে দেশে ও বিদেশে পাটের বিকল্প হিসেবে কেনাফ, মেশতা, সিসাল প্রভৃতি কৃত্রিম আঁশের প্রচলন হওয়ায় পাটজাত দ্রব্যের চাহিদা যথেষ্ট কমে গেছে। পাটজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে এখন ভারত, থাইল্যান্ড, ব্রাজিল, মায়ানমার প্রভৃতি দেশের সাথে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে। কাঁচা পাটের অনিয়মিত যোগান, যন্ত্রাংশের অভাব, বিদ্যুৎ ঘাটতি, শ্রমিক অসন্তোষ ইত্যাদি কারণে পাট শিল্পের দুর্দিন চলছে। কাঁচা পাট ও পাটজাত দ্রব্যাদি থেকে আয় পূর্বের তুলনায় অনেক কমে গেছে। এসব কারণেই বলা হচ্ছে, পাট শিল্প তার গৌরব হারিয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিল্পটি হলো আমদানি বিকল্প শিল্প। অতিমাত্রায় আমদানি নির্ভরতা ও বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে কিছু কিছু দ্রব্য আমদানি না করে সুবিধামতো সেসব দ্রব্যের শিল্প দেশে স্থাপন করা হলে তাকে আমদানি বিকল্প শিল্প বলে। কোন কোন দ্রব্যের আমদানি বিকল্প শিল্প স্থাপন করা যুক্তিসংগত তা নির্ধারণের জন্য যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হলো- দেশের অত্যন্ত সেসব শিল্পের জন্য নিজস্ব কাঁচামাল, প্রযুক্তি, প্রয়োজনীয় শ্রমশক্তি ও অভ্যন্তরীণ বাজার প্রাপ্তি। এসব শিল্পের দ্রব্যাদি কমপক্ষে আমদানি দ্রব্যের নিকট-বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। আমদানি বিকল্প শিল্প দ্রব্যের মান বিদেশি দ্রব্যের তুলনায় কম হতে পারে, ওগুলোর উৎপাদন ব্যয়ও বেশি হতে পারে। সে জন্য আমদানি বিকল্প শিল্পগুলোকে বিদেশি পণ্যের অসম প্রতিযোগিতা থেকে রক্ষার জন্য এ শিল্পে ভর্তুকি ও কর অবকাশ সুবিধা প্রদান করে। আমদানি বিকল্প শিল্পের কতগুলো লক্ষণীয় দিক বা বৈশিষ্ট্য রয়েছে। এ শিল্পে কেবল আমদানিকৃত দ্রব্যের মতো বা তার নিকট বিকল্প দ্রব্য উৎপাদন করা হয়। এ শিল্পের দ্রব্য কেবল অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য উৎপাদন করা হয়। এ শিল্পে যতদূর সম্ভব দেশীয় কাঁচামাল, নিজস্ব প্রযুক্তির, শ্রমঘন উৎপাদন ব্যবস্থা ব্যবহার করা হয়। এ শিল্প স্থাপনের উদ্দেশ্য হলো বৈদেশিক মুদ্রার সাশ্রয়, অর্জন নয়।

উত্তর

উদ্দীপকটি পড়ে জানা যায়, বাংলাদেশে উল্লিখিত শিল্পগুলো স্থাপনের কথা বলে অর্থনীতিবিদ জনাব জাহিদ প্রকারান্তরে, এদেশে আমদানি বিকল্প শিল্প স্থাপনের পক্ষেই তার মত দিয়েছেন। তার মতের যথার্থতা নিচে বিশ্লেষণ করা হলো। ১. বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন আছে। ২. বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে সাধারণত মূলধন দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করা হলে দেশের ভেতরে মূলধন দ্রব্য উৎপাদিত হবে। ফলে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। ৩. আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশের আমদানি হ্রাস পাবে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং অন্য কাজে তা ব্যবহার করা যাবে। ৪. আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশে বিভিন্ন রকম ভোগ্যপণ্য, মধ্যবর্তী দ্রব্য ও পুঁজি দ্রব্য উৎপাদিত হবে। ফলে শিল্পপণ্যের দিক থেকে দেশ স্বনির্ভর হয়ে উঠবে। ৫. আমদানি-বিকল্প শিল্পায়নে বিভিন্ন রকম শিল্প স্থাপন করা যায়। ফলে শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটে এবং সমগ্র শিল্প খাতের প্রসার ঘটে। এদেশে অধিক সংখ্যায় আমদানি বিকল্প স্থাপন হলে এসব সুবিধা ভোগ করা যাবে। ৬. বাংলাদেশসহ যেসব দেশে জনসংখ্যা বেশি সেখানে জনগণের প্রয়োজন অনুযায়ী, বহু প্রকার পণ্য আমদানি করতে হয়। এ অবস্থায় দেশে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হলে এসব শিল্পপণ্যের বাজারের নিশ্চয়তা থাকবে। যার ফলে শিল্পায়ন অনেকটাই উৎসাহিত হবে। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে অর্থনীতিবিদ জনাব জাহিদ এদেশে আমদানি-বিকল্প স্থাপনের পক্ষে যে মত প্রকাশ করেছেন তা যথার্থ।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।