'আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে।'- ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বিদেশ থেকে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্য আমদানি করে। বিদেশি এসব দ্রব্যের দাম অধিক বলে তা আমদানি করতে গিয়ে তাদেরকে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। কিন্তু যদি এসব দেশ নিজস্ব কাঁচামাল ব্যবহার করে ঐসব দ্রব্য নিজেরাই উৎপাদন করে, তবে তার ফলে তাদের অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যায়। এজন্যই বলা হয়, আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে।
HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল
'আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে।'- ব্যাখ্যা করো।
উত্তর