শেয়ারFacebookWhatsApp

'পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে।' যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর: সম্প্রতি উন্নতজাতের পাট ও পাটজাত দ্রব্যের উদ্ভাবন, পাটের বিকল্প পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে নতুন করে পাট শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাটের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় পাট শিল্প প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে আবার নতুন করে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ পাট ও পাটজাত দ্রব্য পরিবেশবান্ধব। তাছাড়া বর্তমান সরকার ১৭টি পণ্যের মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছে। অন্যদিকে, পলিথিন, নাইলন ও প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। উদ্দীপকে লক্ষ করা যায়, সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্মোচন করতে পেরেছে। ফলে উন্নত জাতের পাট ও পাটজাত দ্রব্য ব্যাপক মাত্রায় উৎপাদন করা সম্ভব হয়েছে। এতে মুনাফা লাভের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে এখন অনেক কৃষক পাট চাষে উৎসাহী হচ্ছে। তাছাড়া ২০০২ সালের মার্চ থেকে বাংলাদেশ সরকার সারাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে এবং পাটের তৈরি ব্যাগ ব্যবহারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এতে সারাদেশে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বেড়ে যায়। আবার, সাম্প্রতিক সময়ে পাট দ্বারা বিভিন্ন উন্নত ও রুচিশীল পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যেমন- পাটের তৈরি ব্যাগ, জুতা, মাদুর ইত্যাদি ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এ সকল পণ্য পরিবেশের কোনো ক্ষতি করে না। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, সম্প্রতি পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

'পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে।' যুক্তিসহ বিশ…

উদ্দীপক

বিংশ শতাব্দীর গোড়ার দিকে পাট ও পাটজাত পণ্যের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল। কিন্তু একই শতাব্দীর শেষার্ধে পলিথিন, নাইলন ও প্লাস্টিক সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বেড়ে যায় এবং পাটের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় পাট ব্যবসায় মন্দা দেখা দেয়। ১ জানুয়ারি, ২০০২ থেকে ঢাকা শহরে এবং মার্চ, ২০০২ থেকে সারাদেশে সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাগের ব্যাপক ব্যবহারের উদ্যোগ নেয়। অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্মোচন করায় পাটশিল্প বিকাশের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।

Dhaka · 2017

উত্তর

আমদানি দ্রব্য অন্য দেশ থেকে আমদানি না করে, দেশে উৎপাদনের জন্য যে শিল্প গড়ে তোলা হয়, তাকে আমদানি বিকল্প শিল্প বলে।

উত্তর

স্বল্প পুঁজি ও পারিবারিক পরিবেশে কুটিরশিল্প স্থাপন করা যায়। এ জন্য কর্মসংস্থান সৃষ্টিতে এ শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে। যে শিল্পে স্বল্প মূলধন (৪ লক্ষ টাকার নিচে) এবং পারিবারিক সদস্যসহ সর্বোচ্চ ১০ জন শ্রমিক নিয়োজিত থাকে, তাকে কুটিরশিল্প বলে। পুঁজি কম হওয়ায় ঘরোয়া পরিবেশে বা অল্প জায়গা (যেমন- ১টি ঘর) নিয়ে যে কেউ এই শিল্প স্থাপন করতে পারে। ফলশ্রুতিতে, আশপাশের স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকদের কাজের ব্যবস্থা হয়। তাছাড়া, সাধারণত কুটিরশিল্পগুলো গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। আর গ্রামের লোকদের কৃষি কাজ ছাড়া অন্য কাজের তেমন সুযোগ থাকে না। তাই, ঐসব এলাকায় কুটিরশিল্প স্থাপন হলে তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়।

উত্তর

পাট ও পাটজাত দ্রব্যের বিকল্প দ্রব্য উৎপন্ন হওয়ায় বিংশ শতাব্দীর শেষার্ধে পাটের ব্যবসায় মন্দা দেখা দেয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য বিশ্ব বিখ্যাত ছিল। আর এ পাট ও পাটজাত দ্রব্যসামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। কিন্তু জ্ঞান-বিজ্ঞানের প্রসারের ফলে পাটজাত পণ্যের বিকল্প পণ্য যেমন- পলিথিন, নাইলন, প্লাস্টিক ইত্যাদির ব্যবহার বেড়ে যায়। যার ফলে পাটের বৈশ্বিক চাহিদা ব্যাপক হ্রাস পায়। এতে এদেশের পাট শিল্পের ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া রাজনৈতিক পটপরিবর্তন ও শোষণের ফলে সোনালি আঁশ খ্যাত পাট হুমকির সম্মুখীন হয়। বিভিন্ন পাট কল বন্ধ হয়ে যায়। উপর্যুক্ত কারণগুলো ছাড়াও পাট ব্যবসায় মন্দা দেখা দেয়ার অন্যান্য কারণগুলো হলো- পাট চাষে সনাতন পদ্ধতির ব্যবহার, পাট ও পাটজাত পণ্যের গুণগত মান সময়োপযোগী না হওয়া, বিজ্ঞাপন বা প্রচারের স্বল্পতা ইত্যাদি।

উত্তর

সম্প্রতি উন্নতজাতের পাট ও পাটজাত দ্রব্যের উদ্ভাবন, পাটের বিকল্প পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে নতুন করে পাট শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাটের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় পাট শিল্প প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে আবার নতুন করে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ পাট ও পাটজাত দ্রব্য পরিবেশবান্ধব। তাছাড়া বর্তমান সরকার ১৭টি পণ্যের মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছে। অন্যদিকে, পলিথিন, নাইলন ও প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। উদ্দীপকে লক্ষ করা যায়, সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্মোচন করতে পেরেছে। ফলে উন্নত জাতের পাট ও পাটজাত দ্রব্য ব্যাপক মাত্রায় উৎপাদন করা সম্ভব হয়েছে। এতে মুনাফা লাভের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে এখন অনেক কৃষক পাট চাষে উৎসাহী হচ্ছে। তাছাড়া ২০০২ সালের মার্চ থেকে বাংলাদেশ সরকার সারাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে এবং পাটের তৈরি ব্যাগ ব্যবহারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এতে সারাদেশে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বেড়ে যায়। আবার, সাম্প্রতিক সময়ে পাট দ্বারা বিভিন্ন উন্নত ও রুচিশীল পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যেমন- পাটের তৈরি ব্যাগ, জুতা, মাদুর ইত্যাদি ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এ সকল পণ্য পরিবেশের কোনো ক্ষতি করে না। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, সম্প্রতি পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।