শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো ।

উত্তর: উদ্দীপকে কুটির শিল্প যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি দ্বারা সৃষ্ট হয় কুটির শিল্প। এ শিল্প দেশের অনেক বেকারের বিশেষত নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটি একদিকে বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। অন্যদিকে এসব পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হচ্ছে। উদ্দীপকে মিসেস ফারজানার উৎপাদিত কুটির শিল্পের পণ্যের চাহিদা বেড়ে গেলে তার পুঁজির প্রয়োজন হয়। ফলে তিনি একটি ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সহজ শর্তে ঋণ পান। ঋণের অর্থ দ্বারা তিনি উৎপাদন বাড়িয়ে ভালো মুনাফা অর্জন করছেন! যা দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে । সহজে প্রাপ্ত কাঁচামাল দ্বারা পারিবারিকভাবে কুটির শিল্পের উৎপাদন কাজ পরিচালনা করা যায়। এ শিল্প পরিবেশবান্ধব হয়ে থাকে। এখানে বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কুটির শিল্পে নারীদের কর্মসংস্থান বেশি বলে তারা স্বাবলম্বী হতে পারে। বিদেশে কুটির শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এসব দ্রব্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এ শিল্পের উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ ও লালন হয়ে থাকে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের ভূমিকা ব্যাপক ।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো ।

উদ্দীপক

মিসেস ফারজানা একজন নারী উদ্যোক্তা। তিনি স্ব-অর্থায়নে ঘরোয়া পরিবেশে বাঁশ ও বেতের দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি করেন । তাকে এ কাজে তার স্বামী সহযোগিতা করেন। ইদানিং তার উৎপাদিত পণ্যের চাহিদা বেড়েছে। কিন্তু তার পুঁজি স্বল্প! ঋণের জন্য তিনি একটি ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটি তাকে সহজ শর্তে ঋণ দেয়। ঋণের অর্থ দ্বারা উৎপাদন বাড়িয়ে তিনি বেশ ভালো মুনাফা অর্জন করছেন।

Mymensingh · 2022

উত্তর

একই ধরনের বা সমজাতীয় পণ্য উৎপাদনকারী সকল ফার্মের সমন্বিতরূপকে শিল্প বলা হয় ৷

উত্তর

ফার্ম ও শিল্প ক্ষেত্র বিশেষ এক হতে পারে । অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম' বলা হয়। আবার, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনের নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না। একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বলে এ বাজারে ফার্ম ও শিল্প একই হয়। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্প ভিন্ন হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মিসেস ফারজানার উৎপাদনকে কুটির শিল্প বলা হয়। যে শিল্পে স্বল্প মূলধন এবং পারিবারিক সদস্যসহ সর্বোচ্চ ১৫ জন শ্রমিক নিয়োজিত থাকে, তাই কুটির শিল্প। পুঁজি কম হওয়ায় ঘরোয়া পরিবেশে বা অল্প জায়গা নিয়ে যে কেউ এই শিল্প স্থাপন করতে পারে। উদ্দীপকে মিসেস ফারজানা একজন নারী উদ্যোক্তা। তিনি স্ব-অর্থায়নে ঘরোয়া পরিবেশে বাঁশ ও বেতের দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি করেন । তার স্বামী তাকে এ কাজে সহায়তা করেন। অর্থাৎ মিসেস ফারজানার শিল্পটি কুটির শিল্পের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। শিক্ষিত বা অশিক্ষিত যেকোনো লোকই সামান্য প্রশিক্ষণ ও পুঁজির ব্যবস্থা করে খুব সহজেই কুটির শিল্প স্থাপন করতে পারে। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস ফারজানার শিল্পটি একটি কুটির শিল্প ।

উত্তর

উদ্দীপকে কুটির শিল্প যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি দ্বারা সৃষ্ট হয় কুটির শিল্প। এ শিল্প দেশের অনেক বেকারের বিশেষত নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটি একদিকে বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। অন্যদিকে এসব পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হচ্ছে। উদ্দীপকে মিসেস ফারজানার উৎপাদিত কুটির শিল্পের পণ্যের চাহিদা বেড়ে গেলে তার পুঁজির প্রয়োজন হয়। ফলে তিনি একটি ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সহজ শর্তে ঋণ পান। ঋণের অর্থ দ্বারা তিনি উৎপাদন বাড়িয়ে ভালো মুনাফা অর্জন করছেন! যা দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে । সহজে প্রাপ্ত কাঁচামাল দ্বারা পারিবারিকভাবে কুটির শিল্পের উৎপাদন কাজ পরিচালনা করা যায়। এ শিল্প পরিবেশবান্ধব হয়ে থাকে। এখানে বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কুটির শিল্পে নারীদের কর্মসংস্থান বেশি বলে তারা স্বাবলম্বী হতে পারে। বিদেশে কুটির শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এসব দ্রব্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এ শিল্পের উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ ও লালন হয়ে থাকে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের ভূমিকা ব্যাপক ।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।