পাটকে 'সোনালি আঁশ' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থকরী ফসল হিসেবে বাংলাদেশে পাটের অবস্থান শীর্ষভাগে অবস্থিত। এটি রাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে এমনকি এর আগে থেকেও এই ভূমিতে উন্নতমানের পাট উৎপন্ন হয়ে আসছে। পাটের আশের রং সোনালি। পাট ও পাটজাত বিভিন্ন পণ্য যেমনঃ ব্যাগ, জুতা, পোশাক ইত্যাদি রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এজন্য পাটকে সোনালি আঁশ বা Golden fiber বলা হয়।
HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল
পাটকে 'সোনালি আঁশ' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর