শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শিল্পের শ্রেণিবিন্যাস চিহ্নিত করো।

উত্তর: উদ্দীপকে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের উল্লেখ রয়েছে। যে শিল্প প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য ১৫ লক্ষের নিচে তা কুটির শিল্প। এ শিল্প স্বল্প মূলধন ও বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। আর যেসব শ্রমঘন শিল্পের শ্রমিক সংখ্যা ১০০০ এর অধিক তা বৃহৎ শিল্পের অন্তর্গত। এ ধরনের শিল্পেও পর্যাপ্ত মূলধন ও আধুনিক উৎপাদন কৌশল লক্ষণীয়। উদ্দীপকে নিউটন সাহেবের 'X [গণিত] শিল্পে ৪৭০০ জন শ্রমিক কাজ করে। এ শিল্পে নিয়োজিত মূলধন, বিদ্যুৎ ও জ্বালানি অধিক পরিমাণে ব্যবহৃত হয়। অর্থাৎ শিল্পটি বৃহৎ পরিসরে আধুনিক প্রযুক্তি ও উপকরণের ভিত্তিতে পরিচালিত হয়। সুতরাং, এটি বৃহৎ শিল্পের অন্তর্গত। অন্যদিকে, মাহফুজ সাহেবের Y শিল্পে নিয়োজিত শুধু পরিবারের লোকজন। এছাড়াও এ শিল্পে অতিরিক্ত বিদ্যুৎ ও মূলধনের প্রয়োজন নেই। অর্থাৎ মাহফুজ সাহেবের শিল্পটি স্বল্প পরিসরে পারিবারিক ভিত্তিতে দেশীয় কাঁচামাল দ্বারা পরিচালিত। সুতরাং, এটি কুটির শিল্পের অন্তর্গত।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শিল্পের শ্রেণিবিন্যাস চিহ্নিত করো।

উদ্দীপক

নিউটন সাহেব এর 'X′X^{\prime} শিল্পে শ্রমিকের সংখ্যা ৪৭০০ জন, নিয়োজিত মূলধন, বিদ্যুৎ ও জ্বালানি অধিক প্রয়োজন হলেও মাহফুজ সাহেব এর 'Y′Y^{\prime} শিল্পে নিয়োজিত শুধু পরিবারের লোকজন, এছাড়া অতিরিক্ত বিদ্যুৎ ও অধিক মূলধনের প্রয়োজন নেই।

উত্তর

জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশবান্ধব শিল্পকে হাইটেক শিল্প বলে।

উত্তর

রপ্তানিমুখী শিল্পের উন্নয়নের দ্বারা জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। রপ্তানি। রপ্তানির উদ্দেশ্য যেসব শিল্প কারখানা গড়ে তোলা হয় তা রপ্তানিমুখী শিল্প। এসব শিল্পের উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এর ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়। আবার রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে প্রচুর পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এতে দেশের বেকারত্ব হ্রাস এবং দরিদ্র দূরীকরণ হয়। ফলে এসব জনগণের জীবনমান উন্নত হয়। এভাবে রপ্তানিমুখী শিল্প জীবনযাত্রারর মানের উন্নয়ন ঘটায়।

উত্তর

উদ্দীপকে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের উল্লেখ রয়েছে। যে শিল্প প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য ১৫ লক্ষের নিচে তা কুটির শিল্প। এ শিল্প স্বল্প মূলধন ও বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। আর যেসব শ্রমঘন শিল্পের শ্রমিক সংখ্যা ১০০০ এর অধিক তা বৃহৎ শিল্পের অন্তর্গত। এ ধরনের শিল্পেও পর্যাপ্ত মূলধন ও আধুনিক উৎপাদন কৌশল লক্ষণীয়। উদ্দীপকে নিউটন সাহেবের 'X′X^{\prime} শিল্পে ৪৭০০ জন শ্রমিক কাজ করে। এ শিল্পে নিয়োজিত মূলধন, বিদ্যুৎ ও জ্বালানি অধিক পরিমাণে ব্যবহৃত হয়। অর্থাৎ শিল্পটি বৃহৎ পরিসরে আধুনিক প্রযুক্তি ও উপকরণের ভিত্তিতে পরিচালিত হয়। সুতরাং, এটি বৃহৎ শিল্পের অন্তর্গত। অন্যদিকে, মাহফুজ সাহেবের Y শিল্পে নিয়োজিত শুধু পরিবারের লোকজন। এছাড়াও এ শিল্পে অতিরিক্ত বিদ্যুৎ ও মূলধনের প্রয়োজন নেই। অর্থাৎ মাহফুজ সাহেবের শিল্পটি স্বল্প পরিসরে পারিবারিক ভিত্তিতে দেশীয় কাঁচামাল দ্বারা পরিচালিত। সুতরাং, এটি কুটির শিল্পের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিল্পসমূহের মধ্যে 'X′X^{\prime} শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। দেশের অভ্যন্তরে কোনো শিল্পের উপকরণ সহজলভ্য হলে ঐ শিল্প সহজেই বিকশিত হতে পারে। এ উপকরণগুলোর মধ্যে শিল্পের কাঁচামাল, শ্রম উপকরণ, মূলধন ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ। এ উপকরণগুলো সহজলভ্য হলে শিল্পের উৎপাদন খরচ হ্রাস পায়। ফলে সহজেই তা বিকশিত হতে পারে। এতে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করে। উদ্দীপকের নিউটন সাহেবের 'X′X^{\prime} শিল্পের শ্রমিক সংখ্যা ৪৭০০ জন। এ শিল্পে নিয়োজিত মূলধন, বিদ্যুৎ ও জ্বালানি অধিক প্রয়োজন। অর্থাৎ 'X′X^{\prime} শিল্প আয়তনে বৃহৎ এবং অত্যধিক শ্রমঘন। তাই এটি বাংলাদেশের পোশাক শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশে পোশাক শিল্প সম্ভাবনাময় একটি শিল্প। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া সম্ভব। আবার এদেশে বিপুল বেকার নারী শ্রমিকদের সহজেই তৈরি পোশাক শিল্পে নিয়োগ করা যায়। এর মাধ্যমে পোশাক শিল্পের উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বাড়বে। ফলে অধিক পরিমাণ তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এছাড়া সরকার পোশাক শিল্পের উন্নয়ন সহায়ক নীতি এবং বিদেশি দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ পরারাষ্ট্র নীতি গ্রহণ করছে। ফলে ভবিষ্যতে এ শিল্পের উৎপাদন ও রপ্তানির পরিমাণ বহুগুণে বাড়বে। আবার বর্তমানে এ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠছে যা উক্ত শিল্পের বিকাশকে ত্বরান্বিত করবে। সুতরাং বলা যায়, বাংলাদেশে তৈরি পোশাক একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।