“কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্প ভালো ভূমিকা রাখে” —ব্যাখ্যা করো।
উত্তর: স্বল্প পুঁজি ও পারিবারিক পরিবেশে কুটির শিল্প স্থাপন করা যায় বলে কর্মসংস্থান সৃষ্টিতে এ শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে । যে শিল্পে স্বল্প মূলধন এবং পারিবারিক সদস্যসহ সর্বোচ্চ ১৫ জন শ্রমিক নিয়োজিত থাকে, তাকে কুটির শিল্প বলে। পুঁজি কম হওয়ায় ঘরোয়া পরিবেশে বা অল্প জায়গা নিয়ে যে কেউ এই শিল্প স্থাপন করতে পারে । তাই শিক্ষিত বা অশিক্ষিত যেকোনো লোকই সামান্য প্রশিক্ষণ ও পুঁজির ব্যবস্থা করে খুব সহজেই কুটির শিল্প স্থাপন করতে পারে। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ।
HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল
“কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্প ভালো ভূমিকা রাখে” —ব্যাখ্যা করো।
উত্তর