উদ্দীপকের তত্ত্বটি তোমার দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি তথা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি আমার দেশ বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর তা বিশ্লেষণ করা হলো- ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশকে পর্যবেক্ষণ করলে আমরা যেসব বৈশিষ্ট্য দেখতে পাই তা হলো জনসংখ্যা ও খাদ্য বৃদ্ধিতে বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। বর্তমানে এদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। ২০২২-২৩ অর্থবছরে - খাদ্যশস্য উৎপাদন হয় ৪৮৪.৯৮ লক্ষ মেট্রিক টন। বাংলাদেশে একজন লোকের ভরণপোষণের জন্য ১.২. হতে ১.৮০ একর জমির প্রয়োজন। অথচ মাথাপিছু জমি রয়েছে মাত্র ০.২৫ একর। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অনাহার, রোগব্যাধি, মহামারি এদেশের জনগণের নিত্য সহচর। বাংলাদেশের জন্মহার ও মৃত্যুহার উভয়ই অধিক। প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.৮ এবং স্থূল মৃত্যুহার ৫.৭ জন। বাংলাদেশে বর্তমান মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ বেকার। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় মাত্র ২৭৬৫ মার্কিন ডলার। ফলে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। এখনো প্রায় ১৮.৮ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাই বলা যায়, উদ্দীপকে প্রদত্ত ম্যালথাসীয় তত্ত্বটি আমার দেশ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরাপুরি কার্যকর না হলেও আংশিক কার্যকর।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকের তত্ত্বটি তোমার দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর