নারী শিক্ষা জনসংখ্যা হ্রাসে কীভাবে সহায়তা করে?
উত্তর: বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার রাখে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই এই নারী সমাজকে অজ্ঞতার অন্ধকারে রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। নারী শিক্ষার প্রসার হলে নারীরা বিভিন্ন আয় উৎপাদনমুখী কর্মকান্ডে নিজেদের আত্মনিয়োগ করতে পারে। শিক্ষিত নারীরা জন্মরোেেধর আবশ্যকতা সম্পর্কে সচেতন থাকে। ফলে জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি সফলতা লাভকরতে পারে। নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে সন্তান জন্মদানের ক্ষেত্রে তারা বলিষ্ঠ মতামত দিতে পারে। যার ফলে অনাকাঙ্ক্ষিত জন্মদান রোধ করা সম্ভব হয়। তাই বলা যায়, নারী শিক্ষা জনসংখ্যা হ্রাসের কার্যকর ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
নারী শিক্ষা জনসংখ্যা হ্রাসে কীভাবে সহায়তা করে?
উত্তর