উদ্দীপকে তত্ত্বটি তোমার দেশে কতটুকু কার্যকর বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি অনেকাংশে কার্যকর। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখানো হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হারের তুলনায় অনেক বেশি। কারণ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলেও জমির স্বল্পতা থাকায় খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। তাই জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন বৃদ্ধিকে ছাড়িয়ে যায়। উদ্দীপকে ১৯০০ সাল থেকে ২০০০ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২, ৪, ৮, ১৬ ldots [গণিত] হারে। অর্থাৎ, দেশটির জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, একইসময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২, ৩, ৪ ও ৫ ldots [গণিত] .হারে। অর্থাৎ, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে গাণিতিক হারে। জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির এ সম্পর্ক ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। ১৯৬১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ৫.০৮ কোটি। ১৯৯১ সালে তথা ৩০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১১.১৪ কোটি হয়। অর্থাৎ, জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, যা ম্যালথাসের তত্ত্বকে সমর্থন করে। কিন্তু ২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪.৯৮ কোটি। এক্ষেত্রে ৩০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেলেও দ্বিগুণ হয়নি। আর বর্তমানে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির হার ০.৬৫ শতাংশ। এটি জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষা অনেক কম। সুতরাং বলা যায়, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে অনেকাংশ কার্যকর।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে তত্ত্বটি তোমার দেশে কতটুকু কার্যকর বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের চিত্রে ২৫ বছর থেকে ৫০ বছরে দেখা যায় খাদ্যের উৎপাদন ২ একক থেকে বৃদ্ধি পেয়ে ৩ একক হয়েছে। এ সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ২ একক থেকে ৪ একক হয়েছে। অনুরূপভাবে ৭৫ ও ১০০ বছরে খাদ্য উৎপাদন বেড়ে হয়েছে যথাক্রমে ৪ ও ৫ একক। এ সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮ ও ১৬ একক হয়েছে। অর্থাৎ, জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং খাদ্য উৎপাদন সে অনুপাতে না বেড়ে গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে।উত্তর