উদ্দীপকে উল্লিখিত ছকটি জনসংখ্যার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: জনসংখ্যার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে উদ্দীপকের তথ্যটি সংগতিপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর শেষদিকে ১৭৯৮ সালে ইংল্যান্ডের প্রখ্যাত ধর্মযাজক ও অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বটি প্রচার করেন। এ তত্ত্বের মূলকথা হলো- অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। জমির জোগান সীমাবদ্ধ হওয়ায় জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায়, খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না। ম্যালথাসের মতে, প্রতিটি দেশেই প্রতি 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। কিন্তু জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর বলে খাদ্য উৎপাদন দ্রুত বাড়তে পারে না। ফলে একটি পর্যায়ে জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যায় এবং দেশে জনাধিক্য সমস্যা দেখা দেয়। উদ্দীপকে একটি দেশের তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায়, খাদ্য উৎপাদন যথাক্রমে 1. 2, 3, 4 ও 5 হারে বা গাণিতিক হারে বৃদ্ধি পেলেও জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 1. 2, 4, 8 ও 16 হারে বা জ্যামিতিক হারে। অর্থাৎ প্রতি 25 বছর পর দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বেড়েছে গাণিতিক হারে। এ তথ্যটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথেই সামঞ্জস্যপূর্ণ।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছকটি জনসংখ্যার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ব…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর