'জনসংখ্যা শুধু অভিশাপ নয়' আশীর্বাদ ও বটে-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশের জন্য অভিশাপের পরিবর্তে আশির্বাদ হয়। কোনো দেশের জনসংখ্যাকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সুস্বাস্থ্য, দক্ষ মানবগোষ্ঠী হিসেবে গড়ে তোলাই মানবসম্পদ উন্নয়ন। আর একটি দেশের মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। যথাযথ উদ্যেগের মাধ্যমে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করা হয়। উদ্দীপকে রহিম গবেষণায় দেখতে পায়, নিয়ন্ত্রিত জনসংখ্যাকে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিক্ষণ সুবিধা প্রদানের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করা যায়। ফলে, ঐ মানবসম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। অধিক জনসংখ্যা সমাজের জন্য অভিশাপ। অন্যদিকে, জনসম্পদকে স্বকর্মে নিয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। জনসংখ্যাকে কর্মমুখী ও আধুনিক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করলে তাদের দক্ষতা ও উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে দেশের উৎপাদন ত্বরান্বিত হবে। তাছাড়া, অতিরিক্ত জনসংখ্যাকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে শ্রমের প্রযুক্তিগত জ্ঞান, উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হলে দেশের মোট উৎপাদন বাড়বে। আবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের শ্রমবাজারের প্রসার ঘটবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তাই বলা যায়, এসব উপায় অবলম্বনের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য আশির্বাদে পরিণত হবে।
HSC Economics 2nd Paper Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 4 : জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান · সৃজনশীল
'জনসংখ্যা শুধু অভিশাপ নয়' আশীর্বাদ ও বটে-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর